ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। সোমবার (২৯ সেপ্টেম্বর) গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত ২০ দফা প্রস্তাব প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এখন সশস্ত্র গোষ্ঠী হামাসের অনুমোদনের জন্য অপেক্ষা করা হবে।প্রস্তাব অনুযায়ী, হামাস এতে সম্মতি জানালে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মি মুক্তি পাবেন।অপরদিকে হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। সেখানে আমেরিকান, ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে, যেটির মূল দায়িত্বে থাকবেন ট্রাম্প।এ ছাড়া গাজার মানুষ গাজাতেই থাকবেন। তাদের অন্য কোনো দেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করা হবে না। তবে হামাসের ইসরায়েলি জিম্মিদের মুক্তির মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে।প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রকরণ করা হবে। আর এ কাজে সহায়তা করবে আরব দেশগুলো। তারা হামাসকে নিরস্ত্রকরণে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি। এ ছাড়া সুড়ঙ্গসহ হামাসের সব অবকাঠামো ধ্বংস করা হবে।গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ৮ মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ওই সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ট্রাম্প হুমকি দিয়েছেন, আরব দেশগুলো যদি হামাস ও গাজাকে নিরস্ত্র করতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েল এ কাজ করবে। যেটিতে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে।হামাসকে হুমকি দিয়ে তিনি বলেন, তারা যদি আজকের প্রস্তাব গ্রহণ না করে এবং গ্রহণ করেও যদি আবার এ থেকে সরে যায় অর্থাৎ নিজেদের পুনর্গঠনের চেষ্টা করে তাহলে ইসরায়েল তাদের নির্মূলের কাজ শেষ করবে।ট্রাম্প বলেন, ‘ইসরায়েল হামাসকে নির্মূল করবে। এটি সহজ উপায়ে করা যাবে। আবার কঠিন উপায়ে করা যাবে। তবে এটি করতে হবে। আমরা সহজ উপায়কে প্রাধান্য দেব।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল: অর্থ উপদেষ্টা
মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল: অর্থ উপদেষ্টা

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রস্তাব ছিল, সেটি বাতিল করা হয়েছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি Read more

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (মঙ্গলবার) বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হবে। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে লড়বে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।২য় টি-টোয়েন্টিবাংলাদেশ-পাকিস্তানসন্ধ্যা ৬টা, টি স্পোর্টস Read more

‘নতুন লোগো’ সরিয়ে ফেললো জামায়াত
‘নতুন লোগো’ সরিয়ে ফেললো জামায়াত

আলোচিত নতুন লোগো সরিয়ে ফেলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. Read more

খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম: সারজিস আলম
খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম: সারজিস আলম

লন্ডন থেকে দেশে ফেরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।মঙ্গলবার Read more

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ
টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে টাঙ্গাইলের যমুনা গোলচত্বর এলাকায় যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার (১৩ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন