স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন নিয়ে আবারও জরুরি সিন্ডিকেট সভা ডাকা করা হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমরা একটি জরুরি সিন্ডিকেট মিটিং কল করেছি। সেখানে স্থগিত হওয়া জকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের দাবি-দাওয়াগুলো উত্থাপন করা হবে।’এর আগে, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালের কারণে মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোবাইলেই জানা যাবে সারাদেশের বাজারদর
মোবাইলেই জানা যাবে সারাদেশের বাজারদর

সারাদেশের বাজার দর সহজেই জানতে একটি অ্যাপ্লিকেশন উদ্বোধন করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এর ফলে সহজেই সারা দেশের বাজারদর জানা যাবে।সোমবার Read more

বিএনপি ও মিত্রদের আসন ভাগাভাগিতে বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি কেন?
বিএনপি ও মিত্রদের আসন ভাগাভাগিতে বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি কেন?

'রাজনীতিতে একটা নেতৃত্বের জট তৈরি হয়ে গেছে। সে কারণে প্রার্থী অনেক।... আসলে অনেকেই চিন্তা করছে, যদি বিএনপির টিকেট নিয়ে আসা Read more

লিবিয়ার উপকূলে নৌকাডুবি: নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
লিবিয়ার উপকূলে নৌকাডুবি: নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০

লিবিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টারত একটি অভিবাসীবাহী নৌকা উল্টে ১৮ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) Read more

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো ভারত
রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো ভারত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর বৃহত্তম ২টি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর রুশ অপরিশোধিত তেল কেনা বন্ধ করে Read more

রিমান্ড শেষে কারাগারে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন
রিমান্ড শেষে কারাগারে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন

জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর জামিন আবেদন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন