মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ উচ্চ-স্তরের সম্মেলন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।​জাতিসংঘ-আয়োজিত এই সম্মেলনে কমপক্ষে ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধি, যার মধ্যে রাষ্ট্র ও সরকার প্রধানরা রয়েছেন।। সম্মেলনটি স্থানীয় সময় সকাল ১০ টায় (বাংলাদেশ সময় রাত ৮ টায়) শুরু হবে।এ ​সম্মেলনের  মূল উদ্দেশ্য হলো রোহিঙ্গা সংকটের ওপর আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, রাজনৈতিক সমর্থন সংগ্রহ করা, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা এবং মানবাধিকার সমস্যাসহ এর মূল কারণগুলি সমাধান করা।​লক্ষ্য হলো সংকট পর্যালোচনা করে স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা প্রস্তাব করা। মূল অগ্রাধিকারের মধ্যে রয়েছে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদাপূর্ণভাবে প্রত্যাবর্তন নিশ্চিত করা।​উদ্বোধনী অধিবেশনে  বক্তাব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সম্মেলনটি জাতিসংঘের ওয়েব টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।সম্মেলনের আগে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে তার হোটেলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল পৃথক বৈঠক করেন এবং সংকট সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় কক্সবাজার-ঢাকাগামী রেলের বিরতির দাবি
চকরিয়ায় কক্সবাজার-ঢাকাগামী রেলের বিরতির দাবি

বাংলাদেশ রেলওয়ে সাবেক সরকারের সময়ে দোহাজারী-কক্সবাজার রেলপথ স্থাপন করে। কক্সবাজারের চকরিয়া রেলওয়ে স্টেশন ৬ উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং মাতারবাড়ি কয়লা Read more

চসিকের সৌন্দর্যবর্ধন: ৪০টি বরাদ্দের ৩২টিই বিএনপি নেতাদের হাতে
চসিকের সৌন্দর্যবর্ধন: ৪০টি বরাদ্দের ৩২টিই বিএনপি নেতাদের হাতে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সৌন্দর্যবর্ধন প্রকল্প নিয়ে আবারও দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইফতেখার Read more

বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৭
বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিড়ির ধোঁয়া গায়ের উপর দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ মার্চ) ইফতারের আগমুহূর্তে Read more

শাপলা প্রতীক আদায় করেই আগামী নির্বাচনে অংশ নেব: সারজিস
শাপলা প্রতীক আদায় করেই আগামী নির্বাচনে অংশ নেব: সারজিস

শাপলা প্রতীক আদায় করে নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ রোধের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেই Read more

বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়ে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিলো পাকিস্তান
বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়ে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিলো পাকিস্তান

ভারত-শাসিত কাশ্মীরে অজ্ঞাত জঙ্গি হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে শুরু করেছে। যদিও পাকিস্তান সরকার বলেছে, তারা উত্তেজনা বাড়াতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন