সীতাকুণ্ডে প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র মহড়া দিয়েছে একদল সন্ত্রাসী। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলা এলাকার মাস্টারপাড়ায় এই ঘটনা ঘটে।সীতাকুণ্ড থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর রাতে বিএনপির বর্ধিত সভার সময় দুই কর্মীর মধ্যে হাতাহাতির রেশ ধরে ২৮ সেপ্টেম্বর আনোয়ার হোসেন (৩০), মো. বাপ্পি (২৮) এবং অজ্ঞাতপরিচয় ২৫–৩০ জন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছেন। স্থানীয়রা জানান, পুরো এলাকায় নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিশেষত হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপগুলো আতঙ্কগ্রস্ত।থানায় লিখিত অভিযোগকারীরা হলেন, এলাকার কবির আহাম্মদ, জামাল উদ্দিন, নৈয়ম জাহাঙ্গীর, জমির আহাম্মদ ও ইসরাফিল। অভিযুক্ত বিএনপির নেতা আনোয়ার বলেন, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে শুক্কুর চাঁদা চাইতে গেলে আমার ভাই দেলোয়ার বাধা দেয়। তারপর দিন রবিবার দুপুরে আমাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালায় শুক্কুর ও তার বাহিনী। এতে আমার বাবা ও ভাই দেলোয়ারকে গুরুতর জখম করে। আমার পর থেকেই আমি আমার বাবা ও ভাইকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি। এছাড়াও আমি অস্ত্র মহড়া বা ককটেল বিস্ফোরণের সাথে জড়িত নই। হয়তো আমার বাবা ও ভাইয়ের উপর হামলার ঘটনা শুনে আমার বন্ধুরা যেতে পারে।সীতাকুণ্ড থানার ওসি তদন্ত মো. আলমগীর বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগপত্রের অনুলিপি সীতাকুণ্ড প্রেসক্লাব ও উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনে পাঠানো হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ডার্বি’ জিতে পিএসজিকে বিদায় করলো প্যারিস এফসি
‘ডার্বি’ জিতে পিএসজিকে বিদায় করলো প্যারিস এফসি

নগরপ্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে হেরে ক্যোপ দে ফ্রান্স থেকে বিদায় নিতে হলো বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে। সোমবার (১৩ জানুয়ারি) ঘরের মাঠে Read more

নাম পরিবর্তন হওয়া যবিপ্রবির ভবনগুলোতে বসছে নতুন নামফলক
নাম পরিবর্তন হওয়া যবিপ্রবির ভবনগুলোতে বসছে নতুন নামফলক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শেখ পরিবারের নামে থাকা ভবনগুলোতে নাম পরিবর্তন করে বসানো হচ্ছে নতুন নামফলক। জুলাই বিপ্লব Read more

রাবিতে পোষ্য কোটা ইস্যুতে উত্তেজনা, উপ-উপাচার্যসহ ১০ জন অবরুদ্ধ
রাবিতে পোষ্য কোটা ইস্যুতে উত্তেজনা, উপ-উপাচার্যসহ ১০ জন অবরুদ্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা ইস্যু ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের বারান্দায় Read more

কৌশলের নামে ‘গুপ্ত’ রূপ নেয়নি বিএনপির কর্মীরা: তারেক রহমান
কৌশলের নামে ‘গুপ্ত’ রূপ নেয়নি বিএনপির কর্মীরা: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৌশলের নামে ‘গুপ্ত’ কিংবা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে Read more

মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও মাদকসহ ৩ জন গ্রেফতার
মুন্সিগঞ্জে অস্ত্র-গুলি ও মাদকসহ ৩ জন গ্রেফতার

মুন্সিগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।মঙ্গলবার Read more

টেকনাফে মাদক কারবারির পেট থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার
টেকনাফে মাদক কারবারির পেট থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পুলিশ সদস্যরা ধৃত এক মাদক কারবারির পেটের ভিতর থেকে প্রায় দুই হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।তথ্য সুত্রে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন