নওগাঁর ধামইরহাট সীমান্তে ১৪৫ বোতল ভারতীয় ফায়ারডিলসহ মো. উজ্জল হোসেন নামের একজন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার বস্তাবর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ সুলতান খাঁন এর নেতৃত্বে সীমান্ত পিলার ২৬৩/৩-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুলফৎপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক আসামি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ইশ্বরলক্ষীপুর গ্রামের আবদুর রশিদের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।বিজ্ঞপ্তিতে আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রেখেছেন বিজিবি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাইপ্রাসের ‘আক্রোটিরি’ ঘাঁটি ব্যবহৃত হবে না: কিয়ার স্টারমার
সাইপ্রাসের ‘আক্রোটিরি’ ঘাঁটি ব্যবহৃত হবে না: কিয়ার স্টারমার

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ বিমান ঘাঁটি 'আরএএফ আক্রোটিরি' (RAF Akrotiri) ব্যবহার করা হবে না বলে সাফ Read more

রোহিঙ্গা ক্যাম্পে বনভূমি দখল করে সিন্ডিকেটের বাজার বাণিজ্য
রোহিঙ্গা ক্যাম্পে বনভূমি দখল করে সিন্ডিকেটের বাজার বাণিজ্য

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বন বিভাগের জমিতে গড়ে উঠেছে শত শত অবৈধ দোকান ও বাজার। এসব বাজারে ভিড়ের কারণে নানা Read more

আনোয়ারায় তরুণীকে সিএনজিতে ধর্ষণচেষ্টার ঘটনায় চালক ও সহযোগী গ্রেপ্তার
আনোয়ারায় তরুণীকে সিএনজিতে ধর্ষণচেষ্টার ঘটনায় চালক ও সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশায় তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকা Read more

জ্বালানি সংকটে মালয়েশিয়ায় চালু হচ্ছে ‘ওয়ার্ক ফ্রম হোম’
জ্বালানি সংকটে মালয়েশিয়ায় চালু হচ্ছে ‘ওয়ার্ক ফ্রম হোম’

জ্বালানি সংকটের মধ্যে স্থিতিশীলতা আনতে নতুন পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া। আগামী ১৫ এপ্রিল থেকে দেশটির সরকারি কর্মচারীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ Read more

১২ দিনের সংঘাতে ১৪ ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরায়েলের
১২ দিনের সংঘাতে ১৪ ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরায়েলের

ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা অভিযানে গত ১৩ জুন থেকে ১৪ জন ইরানি বিজ্ঞানী নিহত হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। Read more

করোনার ঝুঁকিতে যশোর, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ
করোনার ঝুঁকিতে যশোর, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

যশোরে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। ৩ বছর পর ভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। মৃতের নাম আমির হোসেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন