জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম হোসেন (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ান এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো: দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সেলিম হোসেন পৌরসভার বাউসী চন্দনপুর এলাকার আঃ কাশেম এর ছেলে। তিনি সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ (জোনাল) অফিসের অধীনে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করে আসছিলেন। রোববার বিকেলে তিনি উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া গ্রামে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের উপর ঝুলে থাকা কদম গাছের একটি ঢাল কাটতে যান। ঢাল কাটার আগে বিদ্যুৎ অফিসে ফোন করে সঞ্চালন লাইনটি বন্ধ করে নেন। পরে তিনি ওই কদম গাছের পাশে থাকা বিদ্যুতের সঞ্চালন লাইনের খুঁটিতে উঠে পড়েন। খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। এদিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঝুলন্ত দেহ উদ্ধার করে। উদ্ধারের পর সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী খালেদা বেগম বলেন, ‘পল্লীবিদ্যুৎ লাইনের সকল কাজ করতেন তার স্বামী। আজ দুপুরে তিনি কাজে যান বালিয়া এলাকায়।’ এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘পল্লী বিদ্যুতের লাইনে সেলিম মিয়া নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নেওয়া হয়।’ এ ব্যাপারে সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো: দেলোয়ার হোসেন খান জানান, ‘গাছের ঢাল কাটার জন্য বিদ্যুতের লাইন বন্ধ রাখা হয়। তবুও কিভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলেন, বুঝতে পারছি না। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। তবে তিনি আমাদের অফিসের কোন নিয়োগপ্রাপ্ত লোক নন।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে হামে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৫
দেশে হামে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৫

দেশে গত ২৪ ঘণ্টায় বায়ুবাহিত রোগ হামে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়েছে আরও ৬৮৫ Read more

আগামী ৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
আগামী ৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক

আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যা‌নে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।রবিবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স Read more

৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল
৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (১৩ অক্টোবর) তাদের মুক্তি দেওয়া হয়ে বলে Read more

আন্দোলনকারীদের গুলি করতে ওয়্যারলেস বার্তায় নির্দেশ দিয়েছিলেন হাবিবুর রহমান
আন্দোলনকারীদের গুলি করতে ওয়্যারলেস বার্তায় নির্দেশ দিয়েছিলেন হাবিবুর রহমান

ঢাকা মহানগরীতে গত বছরের ১৮ জুলাই  আন্দোলন দমাতে সরাসরি আন্দোলনকারীদের গুলি করতে ওয়্যারলেস বার্তায় নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর Read more

জীবননগরে আঙুর চাষে সফলতার গল্প গড়ছেন দুই ভাই
জীবননগরে আঙুর চাষে সফলতার গল্প গড়ছেন দুই ভাই

দেশে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে আঙুর চাষ শুরু হয়েছে। আমদানি নির্ভর এ ফলের বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে চুয়াডাঙ্গার জীবননগরে। এর আগে, Read more

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার পদত্যাগ
বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার পদত্যাগ

নিজ দল থেকে পদত্যাগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার মুখ্য সংগঠকসহ তিন নেতা পদত্যাগ করেছেন।রবিবার (০১ জুন) রাত ৮টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন