ভোলার বোরহানউদ্দিনে সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিলের উপর হামলা ও তার গাড়িতে ডিম এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় করা মামলায় যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ওই যুবদল নেতার নাম পারভেজ। তিনি সাচরা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি মামলার এজাহারভুক্ত আসামী ছিলেন।বোরহানউদ্দিন থানার পরিদর্শক রিপন চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেন।এর আগে, হামলার শিকার হয়ে শনিবার রাতেই সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল নিজে বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় বিএনপির, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।মামলায় সাতজনের নাম উল্লেখ এবং ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এজাহারভুক্ত আসামিরা হলেন পৌর বিএনপির সহসভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাঈদুর রহমান লিটন, তাঁর ভাতিজা অর্নম, হাসাননগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাসান মহাজন, পৌর ছাত্রদলের সভাপতি সাকিল মাতাব্বর, পৌর শ্রমিক দলের সভাপতি বাবুল, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফাহিম ও সাচড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ।পরে আজ রোববার ভোরে অভিযান চালিয়ে সাচড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।বোরহানউদ্দিন থানার পরিদর্শক রিপন চন্দ্র দাস বলেন, ‘মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাতজন নেতার নাম উল্লেখ এবং ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এরই মধ্যে এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’উল্লেখ, শনিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিতে গেলে বোরহানউদ্দিন পশ্চিম বাজারে সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিলের গাড়ি লক্ষ্য করে ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করেন হামলাকারীরা। এসময় তাকে মারধর করা হয়। পরে তিনি ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বিকেলে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি হামলার পিছনে উপজেলা বিএনপির নেতা-কর্মীকে দায়ী করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা Read more

দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না: ফয়জুল করীম
দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, 'দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর Read more

মাওলানা রইসের খুনিদের গ্রেপ্তার দাবিতে উত্তাল চট্টগ্রাম
মাওলানা রইসের খুনিদের গ্রেপ্তার দাবিতে উত্তাল চট্টগ্রাম

মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনের হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না সুন্নিজনতা— এমন ঘোষণা দিয়ে উত্তাল হয়ে উঠেছে বন্দরনগরী Read more

হাত-পায়ে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালেই করলেন বিয়ে
হাত-পায়ে ব্যান্ডেজ নিয়ে হাসপাতালেই করলেন বিয়ে

বিয়ের আয়োজন মানেই আনন্দ-উচ্ছ্বাসে সাজানো মঞ্চ, ফুলে মোড়া আসর আর অতিথির কোলাহল। কিন্তু মানিকগঞ্জে একদম ভিন্ন চিত্র দেখা গেল। হাত-পায়ে Read more

হজে ৪৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি হাজি
হজে ৪৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি হাজি

পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৯০টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা।  অন্যদিকে চলতি Read more

ইসরাইলের ২ মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ
ইসরাইলের ২ মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ

দখলদার ইসরাইলের চরমপন্থি ২ জন মন্ত্রীকে নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ফলে ইউরোপের এই দেশটিতে ঢুকতে পারবেন না তারা। সহিংসতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন