চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ মুরাদ (২৫) নামে এক চালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন যাত্রী।রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুরাদ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং মুসলিমপাড়ার জামাল হোসেনের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি এসি বাস ভোরে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মুরাদ মারা যান। খবর পেয়ে আহতদের উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহতরা হলেন—চট্টগ্রামের সাইদুল ইসলাম (২৮), নোয়াখালীর আব্দুল মোমেন (৪৮), লক্ষ্মীপুরের নুর আলম (৪৩), পাবনার সোহেল রানা (৩৮), সিরাজগঞ্জের আব্দুল কাদের (৩৪) ও মিজানুর রহমান (৫০), দিনাজপুরের সোহেল রানা (৩৫), শরিয়তপুরের রিপন মণ্ডল (৩৪) এবং মাগুরার রবিউল হোসেন (৩৬)। তাঁরা সবাই ঢাকায় এসিআই ফুডসে চাকরি করেন।আহত যাত্রী আব্দুল কাদের জানান, ‘আমরা ১৯ জন মিলে কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। ভোরে ঘুমের মধ্যে হঠাৎ জোরে ধাক্কা লাগে। অনেকে জানালা ভেঙে বের হয়, বাকিদের ফায়ার সার্ভিস উদ্ধার করে।’মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহিম ফেরদৌস বলেন, ‘আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের অবস্থা শঙ্কামুক্ত।’জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বোরহান উদ্দিন জানান, ‘কাভার্ড ভ্যানটি মহাসড়কে দাঁড়িয়ে ছিল। বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুরাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও ক্ষতিগ্রস্ত বাস সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মায়োর্কোর বিপক্ষে জয় পেলেও সন্তুষ্ট নন বার্সা কোচ
মায়োর্কোর বিপক্ষে জয় পেলেও সন্তুষ্ট নন বার্সা কোচ

লা লিগায় নতুন মৌসুমের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার (১৬ আগস্ট) রাতে মায়োর্কোকে ৩-০ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের Read more

যশোরে হারিয়ে যেতে বসেছে খেজুরের রসের ঐতিহ্য
যশোরে হারিয়ে যেতে বসেছে খেজুরের রসের ঐতিহ্য

পৌষ ও মাঘ মাস এলেই যশোরের গ্রামাঞ্চলে খেজুরের রস ও গুড়ের মৌসুম শুরু হতো। শীতের সকালে গাছের মাথা থেকে টুপটাপ Read more

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের ৫ম দিনের শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের ৫ম দিনের শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় আপিলের ওপর ৫ম দিনের শুনানি চলছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত Read more

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেন (৫৫)কে আটক করেছে সেনাবাহিনী। এ Read more

ভাঙ্গায় আজও মহাসড়ক অবরোধ, ঢাকা-দক্ষিণবঙ্গ সড়ক যোগাযোগ বন্ধ
ভাঙ্গায় আজও মহাসড়ক অবরোধ, ঢাকা-দক্ষিণবঙ্গ সড়ক যোগাযোগ বন্ধ

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে টানা দ্বিতীয় দিনে ভাঙ্গা মহাসড়ক অবরোধ করেছেন Read more

হরমুজ প্রণালি খুলতে জোট বাঁধছে ৪০ দেশ, নেই যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালি খুলতে জোট বাঁধছে ৪০ দেশ, নেই যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের ফলে অবরুদ্ধ হয়ে পড়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ফের সচল করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন