নাটোরের লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় নুর আলম (২২) ও অজ্ঞাত ৫৫ বছরের এক নারী আহত হয়েছেন।শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টা থেকে সাড়ে ১২টার মধ্যে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডহর এলাকা ও লালপুর ইউনিয়নের চিনিবটতলা মোড়ে এ দুর্ঘটনা দুটি ঘটে।নিহতরা হলেন- উপজেলার লালপুর ইউনিয়নের বালিতিতা ইসলামপুর (মহেশপুর) গ্রামের মৃত দুখু কসাইয়ের ছেলে ভ্যানচালক এরশাদ আলী (৪০) ও বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের মৃত ফজল আলীর ছেলে মো. বাবলু আলী (৬০)। আহতরা হলেন, মোহরকয়া গ্রামের বজলুর রহমানের ছেলে মোটরসাইকেল চালক নুর আলম (২২) ও অজ্ঞাত (৫৫) এক নারী।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে লালপুর-বাঘা মহাসড়কের চিনিবটতলা মোড়ে রাজশাহীগামী (ঢাকা মেট্রো-চ ৫১-৫৮৭৫) একটি হাইস মাইক্রোবাস ভ্যানচালক এরশাদ আলীকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। পরে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাস ও চালক নওগাঁর সাপাহারের অনাথপুর গ্রামের মো. হারুন অর রশিদকে আটক করেছে পুলিশ।এর আগে রাত সোয়া ৯টার দিকে বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডহর এলাকায় মোহরকয়া গ্রামের মো. বাবলু আলী রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি রেজিস্ট্রেশনবিহীন আরটিআর মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ও মোটরসাইকেলচালক নুর আলম গুরুতর আহত হন। এ সময় এক অজ্ঞাত নারীও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে রাত ১০টার দিকে বাবলু আলী মারা যান।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা জিয়া Read more

নুরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে, অভিযোগ রাশেদের
নুরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে, অভিযোগ রাশেদের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনো সম্পূর্ণ সুস্থ নয় তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন দলটির Read more

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছেছে। বুধবার (২১ মে) সুপ্রিম কোর্টের Read more

বাজারে ডিমের হালি ৩৫, বাকৃবির হোটেলগুলোতে প্রতি ডিম ২৫
বাজারে ডিমের হালি ৩৫, বাকৃবির হোটেলগুলোতে প্রতি ডিম ২৫

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস জনজীবন। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। তবে আমিষের অন্যতম উৎস ডিমের দাম কিছুটা কমেছে। Read more

কুয়াকাটা সি-বিচ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিসি, রক্ষণাবেক্ষণে আশ্বাস
কুয়াকাটা সি-বিচ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিসি, রক্ষণাবেক্ষণে আশ্বাস

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার ও পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন