গাইবান্ধার পলাশবাড়ীতে ১টি ক্লিনিক ও ২টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে নিউ লাইফ ক্লিনিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে পাঁচ হাজার, নিউ লাইফ ডায়াগনস্টিক, ডেন্টাল অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারকে দশ হাজার, রেখা ডায়াগনস্টিক সেন্টারকে বিশ হাজার—এই তিন প্রতিষ্ঠানকে পৃথক তিন মামলায় মোট পঁইত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযানের বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার সময়ের কণ্ঠস্বরকে বলেন, এসব প্রতিষ্ঠানে সেবার মূল্য তালিকা নেই, রোগীদের রেজিস্টার নেই, মানি রিসিপ্টের কার্বন কপি নেই, হাইজিন সমস্যা, যে টেস্ট করা হয় না ব্যানার/তালিকায় সেই টেস্টের নাম দেওয়া আছে, যে ডাক্তার বর্তমানে রোগী দেখেন না, তার নামও ব্যানারে দেওয়া আছে—এসব নানা অনিয়ম এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাউদ্দীন আহমেদ খানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে ভাসমান হাট দেখে অভিভূত আলজেরিয়ান রাষ্ট্রদূত
বাংলাদেশে ভাসমান হাট দেখে অভিভূত আলজেরিয়ান রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানী রোববার ২০ জুলাই সকালে ঝালকাঠির বিখ্যাত ভাসমান হাট ও পেয়ারা বাগান পরিদর্শন করেছেন। রাষ্ট্রদূত Read more

ভারতের নতুন টেস্ট অধিনায়ক গিল
ভারতের নতুন টেস্ট অধিনায়ক গিল

ভারতীয় টেস্ট ক্রিকেটে পর্দা নামলো রোহিত অধ্যায়ের, শুরু হলো আরেকটি। রোহিত শর্মা ও বিরাট কোহলির বিদায়ে যে শূন্যতা তৈরি হয়েছিল Read more

ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা ( ১৪ সেপ্টেম্বর )
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা ( ১৪ সেপ্টেম্বর )

এশিয়া কাপে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে Read more

ট্রাম্প ও নেতানিয়াহুকে অভিনন্দন জানালেন মোদি
ট্রাম্প ও নেতানিয়াহুকে অভিনন্দন জানালেন মোদি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বৃহস্পতিবার Read more

অনেক সুযোগ হারিয়ে বেতিসের সঙ্গে বার্সার ড্র
অনেক সুযোগ হারিয়ে বেতিসের সঙ্গে বার্সার ড্র

ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় বার্সেলোনার সামনে সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান বাড়িয়ে শিরোপা জয়ের পথে আরও এগিয়ে যাওয়ার। কিন্তু Read more

ইয়াবার নতুন ‘ট্রানজিট হাব’ সাতকানিয়া
ইয়াবার নতুন ‘ট্রানজিট হাব’ সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়া যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে ইয়াবা পাচারের এক নতুন করিডরে। ব্যস্ত মহাসড়কের পাশে নির্জন গলি আর রাতের আঁধার—সব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন