চলতি মাসে জেন-জির আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তবে ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরুতেই প্রকাশ্যে এসেছেন অলি। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালাবেন না।গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) তার নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন গুন্ডুর আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কেপি শর্মা। সেখানে তিনি বলেন, “আপনারা মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব?”নিজের আজ্ঞাবহ ক্যাডারদের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারও সংবিধানের মূলধারায় নিয়ে আসব। আমরা দেশকে শান্তিতে এবং সুশাসনে ফিরিয়ে আনব।”জেন-জিদের তাড়া খেয়ে ১৮ দিন আগে সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পান কেপি শর্মা। এতদিন আড়ালে থাকলেও গতকাল তিনি প্রকাশ্যে চলে আসেন। তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে সৃষ্ট সরকার জনগণের ম্যানডেট নিয়ে আসেনি। তারা এসেছে সহিংতা ও ভাঙচুরের মাধ্যমে।এছাড়া তিনি কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন না বলেও দাবি করেন কেপি শর্মা। তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, আন্দোলনের সময় প্রশাসনকে তিনি কি কি নির্দেশনা দিয়েছেন সেগুলোর রেকর্ডিং যেন প্রকাশ করা হয়।সুশীলা কার্কির সরকার কেপি শর্মা বাদেও তার সরকারের অনেক মন্ত্রীর পাসপোর্ট জব্দ করতে যাচ্ছে। কেপি অভিযোগ করেছেন, এরমাধ্যমে তার অধিকার ক্ষুন্ন করা হবে।সূত্র: কাঠমান্ডু পোস্টএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় একদিনে নিহত ৭৬, মোট প্রাণহানি প্রায় ৬২ হাজার ৯০০
গাজায় একদিনে নিহত ৭৬, মোট প্রাণহানি প্রায় ৬২ হাজার ৯০০

মঙ্গলবার সন্ধ্যা থকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন কমপক্ষে ৭৬ জন Read more

নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর
নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর

বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে ৮০০-৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। সেখান থেকে শুধু স্টার্টআপ কোম্পানিগুলোকে মূলধন Read more

গাইবান্ধায় শিশু ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ
গাইবান্ধায় শিশু ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামে নানার বাড়িতে থাকা আট বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। Read more

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

গত কয়েকদিন টানা বৃষ্টিতে বাতাসের মান উন্নতির দিকে থাকলেও বৃষ্টি কমে যাওয়ায় পুনরায় ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে। আজ মঙ্গলবার Read more

পরিবেশ রক্ষায় প্রথম এআই দূতের পদক্ষেপ নিলো জাতিসংঘ
পরিবেশ রক্ষায় প্রথম এআই দূতের পদক্ষেপ নিলো জাতিসংঘ

পরিবেশ রক্ষায় এবার প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সরাসরি সম্পৃক্ততা আনলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সম্প্রতি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় Read more

পঞ্চগড়ের দুই আসনে নওশাদ–আজাদে ভরসা বিএনপির
পঞ্চগড়ের দুই আসনে নওশাদ–আজাদে ভরসা বিএনপির

পঞ্চগড়ের দুইটি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।সোমবার (৩ নভেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন