নেত্রকোনার কেন্দুয়ায় বিল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার( ২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের সামনে বিরান্দরী বিল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। কেন্দুয়া থানা ওসি মিজানুর রহমান জানান, স্থানীয় এক কৃষক বিকেলে বিলের পানি কমায় জমিতে জমাট আগাছা পরিষ্কারের সময় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। মরদেহ অর্ধগলিত থাকায় পরিচয় সনাক্ত করা যায়নি। মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, মরদেহ চিহ্নিত করার মতো কোনো আলামত না থাকায় ডিএনএ টেস্টের পর বলা যাবে মরদেহটি কার। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত তিন মাস আগে নিখোঁজ হওয়া মনকান্দা গ্রামের গন্ডা ইউনিয়ন যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের মরদেহ। উল্লেখ্য, শামীম গত ২ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে পাহাড়পুর এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের কিছুদিন পর একটি ব্রিজের নিচ থেকে তার মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লার ৬টি আসনে ১৬ জনের মনোনয়ন বাতিল, বৈধ ৪৪টি
কুমিল্লার ৬টি আসনে ১৬ জনের মনোনয়ন বাতিল, বৈধ ৪৪টি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৬টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন Read more

বড়াইগ্রামে গাঁজাসহ যুবক আটক!
বড়াইগ্রামে গাঁজাসহ যুবক আটক!

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় সেনাবাহিনীর অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ আমিরুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে Read more

খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
খাস দিলে দোয়া করলে ওসমান হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

গুলিবিদ্ধ চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির জন্য খাস দিলে (একনিষ্ঠ মনে) সবাইকে দোয়া করতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

ঈদে মাংস খাবেন কতটুকু, হজমে সমস্যা হলে যা করবেন
ঈদে মাংস খাবেন কতটুকু, হজমে সমস্যা হলে যা করবেন

কোরবানির ঈদ মানেই খাবার টেবিলে বাহারি পদের গরুর মাংসের ছড়াছড়ি। কোরবানি ঈদে প্রায় সময় আমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে। Read more

কিশোরগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করল জামায়াত
কিশোরগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করল জামায়াত

স্থানীয় সরকার নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলার মোট Read more

সুনামগঞ্জে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১
সুনামগঞ্জে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক জুয়েল মিয়া (৩৫) নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন