রাজবাড়ীর কালুখালীতে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, বসতবাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাওরাইল ইউনিয়নের বিশোসাওরাইল গ্রামে মোল্লা ও মন্ডল গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এতে একপক্ষের ৩ জন আহত ও অন্যপক্ষের ৩টি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আহতরা হলেন, ওই গ্রামের মৃত জিয়ারত মোল্লার ছেলে শাহাদাত মোল্লা (৫৫), মৃত কেরামত মোল্লার ছেলে কাসেম মোল্লা (৫৫) ও মৃত জনাব আলী মোল্লার ছেলে নিয়ামুল মোল্লা (৫০)। এদের মধ্যে শাহাদাত মোল্লা গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে একই গ্রামের মানিক মন্ডল, মোহম্মদ আলী মন্ডল ও সাত্তার মন্ডলের বসতবাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদের মধ্যে মানিক মন্ডলের বাড়ি থেকে ২টি গরু, ৩টি ছাগল ও নগদ অর্থ লুট করার অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মন্ডল গ্রুপের জুয়েল রানা ও মোল্লা গ্রুপের হেলাল মন্ডলের মধ্যে অর্থ লেনদেন নিয়ে ঘটনার সূত্রপাত ঘটে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে মাজাইল-সাওরাইল সড়কের মাঝামাঝি স্থানে মন্ডল গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে শাহাদাত মোল্লাসহ তিনজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আজ সকালে মোল্লা গ্রুপের লোকজন একত্রিত হয়ে মন্ডল গ্রুপের মানিক মন্ডলের বাড়িসহ তিনটি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহেদুর রহমান বলেন, ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। কোন পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরিস্থিতি এখন শান্ত আছে। উল্লেখ্য, বিশোসাওরাইল গ্রামে মোল্লা গ্রুপের নেতৃত্ব দেন শাহাদাত মোল্লা এবং মন্ডল গ্রুপের নেতৃত্ব দেন হেকমত মন্ডল।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Online-Casinos in Deutschland: Anbieter vergleichen und sicher spielen
Online-Casinos in Deutschland: Anbieter vergleichen und sicher spielen

Die Auswahl eines Online-Casinos sollte nicht allein davon abhängen, wie groß der Willkommensbonus wirkt. Für Spielerinnen und Spieler in Deutschland Read more

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করলে বিসিবি
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করলে বিসিবি

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দল Read more

Hillo Casino verovapaa: yleiskatsaus ja vaihtoehdot 2026
Hillo Casino verovapaa: yleiskatsaus ja vaihtoehdot 2026

Hillo Casino – Verovapaa Pelaaminen Suomessa Miksi valita verovapaa kasino? Suomalaiset pelaajat arvostavat erityisesti mahdollisuutta pitää voittoprosentti kokonaisuudessaan itsellään, ilman Read more

ক্রিকেটার নাসির-তামিমার আত্মপক্ষ শুনানি ১৪ জুলাই
ক্রিকেটার নাসির-তামিমার আত্মপক্ষ শুনানি ১৪ জুলাই

ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলায় আসামির আত্মপক্ষ Read more

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস

বাংলাদেশের দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি (জিডিপি) নিয়ে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী এ সংস্থাটি বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন