রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বহলাকুন্ডু গ্রামে সাপের কামড়ে আদিত্য শীল (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের বিবেক শীলের ছেলে।ঘটনাটি ঘটে শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে। পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ সাপ কামড় দিলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে গ্রামে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি গ্রামীণ জনসাধারণকে আরও সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি সাপের কামড়ে স্কুল ছাত্র আদিত্য শীলের মৃত্যু হয়েছে।শনিবার পরিবারের মৃত আদিত্যকে নিয়ে ওঝার কাছে নিয়ে গেছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি
ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ভেন্যু পরিবর্তনের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আগেই নিজেদের Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

মানিকগঞ্জে বন্ধুরাই ডেকে নিয়ে নির্মমভাবে খুন করে অটোরিকশা চালককে: পিবিআই
মানিকগঞ্জে বন্ধুরাই ডেকে নিয়ে নির্মমভাবে খুন করে অটোরিকশা চালককে: পিবিআই

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে উদ্দার হওয়া মাথাবিহীন লাশের হত্যা কান্ডের কাহিনী উন্মোচন করলেন মানিকগঞ্জ জেলা পিবিআই।নিহত রফিককে গাঁজা সেবনের কথা বলে Read more

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে অবহিত করতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

পিআর পদ্ধতি নিয়ে গণভোটের দাবি জামায়াতের
পিআর পদ্ধতি নিয়ে গণভোটের দাবি জামায়াতের

সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন আয়োজনে আবারও পিআর (প্রতিনিধিত্বমূলক অনুপাত) পদ্ধতি চালুর দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে Read more

রাজশাহীর ঐতিহ্যবাহী বেতপট্টি শিল্প আজ অস্তিত্ব সংকটে
রাজশাহীর ঐতিহ্যবাহী বেতপট্টি শিল্প আজ অস্তিত্ব সংকটে

রাজশাহীর হোসনিগঞ্জ এলাকার ঐতিহ্যবাহী বেতপট্টি একসময় ছিল শিল্প-সৃজন ও বাণিজ্যের প্রাণকেন্দ্র। নানা ধরনের নান্দনিক বেতের সামগ্রীর জন্য এই এলাকা পরিচিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন