বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‌‘রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। যারা ধর্মের নামে জান্নাতের টিকিট দেওয়ার কথা বলেন, তারা প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ী।’ শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা টাউন হলে বিএনপির জেলা কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, ‌‘ধর্ম কিংবা মুক্তিযুদ্ধের চেতনার নামে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ। মানুষ এখন শোষণমুক্ত, গণতান্ত্রিক রাজনীতি চায়।’সালাহউদ্দিন আহমদ বলেন, একাত্তরের চেতনা ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। দলটির রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লীতে। একাত্তরের চেতনা ব্যবসা দেশের মানুষ ধারণ করেনি। তেমনি জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে। এ সময় মানুষ এখন ভাষণ আর শোষনের রাজনীতি পছন্দ করে না বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, প্রত্যেকটি হত্যার বিচার করা হবে। কিন্তু বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। এরিমধ্যে বিচার শুরু হয়েছে। আগামীতে ট্রাইব্যনাল, প্রসিকিউশন ও তদন্ত দল বাড়ানো হবে।বিএনপির এই নেতা বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। সকলে ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। এ সময় মানুষ এখন ভাষণ আর শোষনের রাজনীতি পছন্দ করে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নেতাকর্মীদের সামাজিক মাধ্যমে সোচ্চার থেকে গুজবের বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বানও জানান তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একই দলের হয়ে খেলবেন সাবিক-মাহমুদউল্লাহ
একই দলের হয়ে খেলবেন সাবিক-মাহমুদউল্লাহ

যুক্তরাষ্ট্রের মাইনর টি-টোয়েন্টি লিগ আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব আল হাসানের দলে খেলবেন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। আটলান্টা ফায়ারের হয়ে Read more

প্রমোশনের বোর্ড গঠনসহ তিন দফা নিয়ে অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের
প্রমোশনের বোর্ড গঠনসহ তিন দফা নিয়ে অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের

তিন দফা দাবিতে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রভাষকগণ।রবিবার (২৭ Read more

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০
টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০

প্রবল বর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে চারজনের মরদেহ Read more

ব্যালট নম্বর ছাড়াই চলছে জকসু নির্বাচনের প্রচারণা, প্রার্থীদের ক্ষোভ
ব্যালট নম্বর ছাড়াই চলছে জকসু নির্বাচনের প্রচারণা, প্রার্থীদের ক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। তবে, তিন দিন পেরিয়ে গেলেও এখনো প্রার্থীদের ব্যালট নম্বর Read more

পরিবার জানত মৃত, ২৮ বছর পর ফিরে এলেন শরীফ
পরিবার জানত মৃত, ২৮ বছর পর ফিরে এলেন শরীফ

৭৯ বছরের শরীফ আহমেদ। তিন দশক ধরে তাকে মৃত বলে ধরে নিয়েছিল পরিবার। সেই শরীফই আচমকা গ্রামের বাড়িতে ফিরে এসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন