বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তিনটি গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) আয়োজিত বার্ষিক কাউন্সিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তবে কারও ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনে যেতে হবে না। সবার প্রাপ্য তার হাতে পৌঁছে যাবে ইনসাফের ভিত্তিতে।’তিনি জানান, তাদের দলীয় কর্মপরিকল্পনায় তিনটি অঙ্গীকার থাকবে প্রধান। প্রথমত, দেশের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার। এ বিষয়ে তিনি বলেন, ‘যে শিক্ষা অনৈতিকতা তৈরি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে ইতর প্রাণী বানায় সেই শিক্ষা আমরা দেবো না। যে শিক্ষা মানুষকে মানুষ বানায়, মানুষকে সম্মান করতে শেখায় সেই শিক্ষাই আমরা আমাদের ছেলে-মেয়েদের হাতে তুলে দেবো।’তিনি আরও বলেন, আমার মেরুদণ্ড নেই তো দাঁড়াব কীভাবে, বসব কীভাবে, মেরুদণ্ড ছাড়া তো আমি ফুটবল হয়ে যাব। প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে। তাই এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা মানুষকে সৎ, নৈতিক এবং মানবিক গুণে গুণান্বিত করে তোলে।দ্বিতীয় অঙ্গীকার হিসেবে তিনি বলেন, ‘শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারও মর্যাদা র্নিধারণ হবে না। কাজের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করা হবে। ’তৃতীয় প্রতিশ্রুতির কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, দুর্নীতির জোয়ার কেটে দিবো। এ কথা শুনে অনেকের বুকে ধড়ফড় শুরু হয়েছে। অনেকেই তো আবার চলেনই এগুলো দিয়ে। যে সার্ভিসের ডেপ্থ এবং ওয়েট যত সেই সার্ভিসের বেতন কাঠামো সেইভাবে করতে হবে বলেও জানান তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশাল বিভাগে এক মাসে পাঁচ হত্যাকাণ্ড!
বরিশাল বিভাগে এক মাসে পাঁচ হত্যাকাণ্ড!

বরিশাল বিভাগে সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ডে সৃষ্টি হয়েছে বিভীষিকাময় পরিস্থিতি। পারিবারিক দ্বন্দ্ব, আর্থিক লেনদেন ও মাদক-রাজনীতির প্রভাবে রক্তের Read more

যুদ্ধবিরতি নেই, হয়নি কোনো চুক্তি: ট্রাম্প-পুতিন বৈঠকে অর্জন কী?
যুদ্ধবিরতি নেই, হয়নি কোনো চুক্তি: ট্রাম্প-পুতিন বৈঠকে অর্জন কী?

কোনো ধরনের চুক্তি ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল আলোচিত আলাস্কা বৈঠক শেষ হয়েছে। Read more

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি

বিচারের আগে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের পর এবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে এই Read more

নিজ বাহিনীর গুলিতে ইসরায়েলি সেনা নিহত
নিজ বাহিনীর গুলিতে ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (২০ মে) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সার্জেন্ট ইউসেফ ইয়েহুদা চিরাক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন