বেশিরভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যা।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের আলফাডাঙ্গায় জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখা এ কর্মসূচির আয়োজন করেন।উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইলিয়াস মোল্যা বলেন, ‘বাংলাদেশে যেসকল ছোট ছোট দল আছে, তারাও দেশের কল্যাণ চিন্তা করে। পৃথিবীর ৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন চালু আছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সব দলের প্রতিনিধিত্ব করা সম্ভব হবে। তাই এতদিন যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, তা পরিবর্তন করতে হবে। সরকারের কাছে আমাদের জোর দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।’এর আগে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির শেষ হয়।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী এস এম হাফিজুর রহমান, পৌর শাখার আমীর ওয়াহিদুল ইসলাম, উপজেলা শাখার সাংগঠনিক সেক্রেটারী এস এম রিদওয়ানুন্নবী রিদওয়ান, পৌর শাখার সেক্রেটারী মিকাইল হোসেন কুবাদ, উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক বিভাগের সভাপতি এস এম জিয়াউল হাসান, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল হাসান ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি জাবেদ হোসেন প্রমুখ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জবি ছাত্রদল নেতা হাসিবের আকস্মিক মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া
জবি ছাত্রদল নেতা হাসিবের আকস্মিক মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্যাম্পাসে। সহপাঠী, Read more

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ শনিবার (৩০ আগস্ট)। ২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেশন ফর প্রোটেকশন অব অল পারসনস এগেইনস্ট এনফোর্সড Read more

একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫ যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫ যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান ও তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তারা Read more

নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই আসবে: আইন উপদেষ্টা
নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই আসবে: আইন উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে এ কথা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন