মুন্সিগঞ্জে বিয়ে শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি আটকিয়ে জিম্মি করে কনেকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর অসহায় অবস্থায় একা বাড়ি ফিরে যান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার রামপার ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।বরপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বরযাত্রীরা ফেরার সময় কয়েকজন মোটরসাইকেল আরোহী গাড়ির গতিরোধ করে। পরে নববধূকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। ঘটনাটি মুহূর্তেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। বরপক্ষের লোকজন জানান, প্রকাশ্যে নববধূ ছিনতাইয়ের মতো ঘটনার কারণে বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, বর মুরাদ বেপারী টঙ্গিবাড়ী উপজেলার পুরা শিবির এলাকার মৃত শফি বেপারীর ছেলে। কনে সুমাইয়া আক্তার মিরকাদিম পৌরসভার পুকুরপাড় বাশতলা এলাকার মো. সুমনের মেয়ে।প্রায় ছয় মাস আগে তাদের কাবিন সম্পন্ন হয়েছিল। নির্ধারিত দিন অনুযায়ী শুক্রবার আনুষ্ঠানিকভাবে কনেকে নিয়ে আসতে যান বরযাত্রীরা।তবে বিয়ের দিন খাবার নিয়ে কনে পক্ষ ও বর পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে নববধূকে নিয়ে ফেরার পথে কনের ভাই কয়েকজন লোকজন নিয়ে গাড়ি আটকায় এবং নববধূকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায় বলে জানান বর। এই ঘটনায় বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সার-বীজ প্রদান
সিরাজগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সার-বীজ প্রদান

সিরাজগঞ্জের কাজীপুরের ১ হাজার আটশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনার সার ও বীজ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে Read more

ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে মারা গেল আদরের সন্তান
ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে মারা গেল আদরের সন্তান

ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলিফ (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর কলাতলী Read more

শার্শায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
শার্শায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

যশোরের শার্শায় ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে অভিযুক্ত ব্যক্তি শহিদুল ইসলাম বাবলুকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে Read more

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ইংল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ইংল্যান্ডের

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রাথমিক ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে ফিরেছেন দীর্ঘদিন Read more

মহাখালীতে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক
মহাখালীতে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় ট্রাফিক পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের বিরোধের জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার Read more

হজে গিয়ে আরও একজনের মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৫১,২৭৮ হজযাত্রী
হজে গিয়ে আরও একজনের মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৫১,২৭৮ হজযাত্রী

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে৮ পুরুষ ও একজন নারী। এরা হলেন  Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন