সুন্দরবনের অস্ত্র-গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। সেই সঙ্গে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা হয়েছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের বিসিজিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানভীর উদ্দিন প্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে। অভিযান চলাকালীন সময়ে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি দেশীয় আগ্নেঅস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং ১টি দেশীয় অস্ত্রসহ ডাকাত রাঙ্গা বাহিনীর ২ সহযোগীকে আটক করে। এ সময় তাদের কাছে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা হয়।উদ্ধার জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গেলে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে রাঙ্গা বাহিনী তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে। উদ্ধার জেলেরা সকলেই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ডাকাত সহযোগী নাসির মোল্লা (৩১) এবং মিন্টু সরদার (৪০) বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ রাঙ্গা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।লেফটেন্যান্ট মো. তানভীর বলেন, উদ্ধার জেলে, আটক ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনা-৪ আসনে বাবর ও তার স্ত্রীর মনোনয়নপত্র বৈধ
নেত্রকোনা-৪ আসনে বাবর ও তার স্ত্রীর মনোনয়নপত্র বৈধ

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী Read more

গাজীপুরে পুনর্বাসন কেন্দ্রে নিঃসঙ্গ ১২ সনাতন প্রবীণের বিষাদময় জীবন
গাজীপুরে পুনর্বাসন কেন্দ্রে নিঃসঙ্গ ১২ সনাতন প্রবীণের বিষাদময় জীবন

গাজীপুর সদর উপজেলার মনিপুর বিশিয়া কুড়িবাড়ী গিভেন্সি গ্রুপের বয়স্ক পুনর্বাসন কেন্দ্র (বৃদ্ধাশ্রম) প্রতিষ্ঠানে ঠাঁই হয়েছে ১৩১ জনের। সেখানে ১২ জন Read more

যুক্তরাষ্ট্রের ৫০% শুল্কের জবাবে পাল্টা পদক্ষেপ নিচ্ছে ব্রাজিল
যুক্তরাষ্ট্রের ৫০% শুল্কের জবাবে পাল্টা পদক্ষেপ নিচ্ছে ব্রাজিল

রপ্তানি করা বিভিন্ন পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের জবাবে পালটা পদক্ষেপ নিতে যাচ্ছে ব্রাজিল।শুক্রবার (২৯ আগস্ট) দেশটির সরকারি সূত্রের Read more

নড়াইলে কারাগারে হাজতির মৃত্যু
নড়াইলে কারাগারে হাজতির মৃত্যু

হত্যা মামলায় নড়াইল জেলা কারাগারে থাকা হুমায়ুন শেখ (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ১টা ৪৫ Read more

বুলবুলকে কাউন্সিলর হিসেবে অনুমোদন দিল বিসিবি
বুলবুলকে কাউন্সিলর হিসেবে অনুমোদন দিল বিসিবি

৯ মাস আগে ফারুক আহমেদের কাউন্সিলর পদ দিয়ে বিসিবিতে আসার সুযোগ করে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। বছর না ঘুরতে তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন