বরগুনার পাথরঘাটা উপজেলায় ছয় শতাধিক সনাতন ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনির কাছে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময়ে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পাথরঘাটা উপজেলা শাখার নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুক্রবার সকাল ১০টার দিকে পাথরঘাটা আজহার উদ্দিন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির এক মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি।নুরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- বাংলাদেশে সব মানুষেরই সমান অধিকার রয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবারই সমান অধিকার রয়েছ। ইতোপূর্বে আপনারা দেখেছেন গত বছর বিএনপির নেতারা হিন্দুদের সব পূজামণ্ডপ পাহারা দিয়েছেন; যাতে কোনোরকম সমস্যার সৃষ্টি না হয়। এরই ধারাবাহিকতায় এ বছরও হিন্দুদের সব পূজামণ্ডপে আমাদের বিএনপির নেতারা পাহারা দেবেন; যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। আজকের প্রায় ছয় শতাধিক হিন্দু পরিবার বিএনপিতে যোগদান করেছেন। তারা আন্তরিকভাবে আমাদের সঙ্গে থাকবেন এমন অভিব্যক্তি তারা করেছেন।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বরগুনা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল কর্মকার, পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ  ফারুক, উপজেলা বিএনপির  সদস্য সচিব কামরুল ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অরুণ কর্মকার প্রমুখ।অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পাথরঘাটা উপজেলার ৪০টি পূজামণ্ডপে নগদ অনুদান দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের মাঝে চেক বিতরণ
জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জনের মাঝে চেক বিতরণ

জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে আহত ৭৯ জন আন্দোলনকারীর মাঝে এক লাখ টাকা করে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ Read more

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে চলমান সংঘর্ষে নিহত বেড়ে ৩২
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে চলমান সংঘর্ষে নিহত বেড়ে ৩২

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত বিরোধে নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কম্বোডিয়ার কর্মকর্তারা। দুই দেশের Read more

ইমাম মাহদির আগমনের আলামত কোনটি?
ইমাম মাহদির আগমনের আলামত কোনটি?

কেয়ামতের আগে হজরত ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন করবেন। কেয়ামতের একটি বড় নিদর্শন এটি। কিন্তু অনেকে ইমাম মাহদি আলাইহিস সালামের Read more

যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন, স্বামী গ্রেফতার
যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন, স্বামী গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনকারী প্রধান আসামি রহিম মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। র‌্যাব জানায়, গ্রেপ্তার রহিমের সঙ্গে ভিকটিম (২০) Read more

নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় Read more

উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত বৈঠক’ এবং তাদের অবস্থান নিয়ে বিবৃতি
উপদেষ্টা পরিষদের ‘অনির্ধারিত বৈঠক’ এবং তাদের অবস্থান নিয়ে বিবৃতি

শনিবার সন্ধ্যার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক করার কথা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন