ময়মনসিংহের নান্দাইলে ঘরের তালা ভেঙে একটি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে রোবেল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় অজ্ঞাত চোরেরা ঘরের তালা কেটে দরিদ্র খাইরুল ইসলামের (৩২) একটি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। খাইরুল ইসলাম উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মৃত উমেদ আলীর ছেলে। অটোরিকশা চুরি হয়ে যাওয়ায় পরিবার নিয়ে অসহায় হয়ে পড়েছেন খাইরুল। তার কান্না যেন থামছেই না। স্থানীয় ও খাইরুলের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে খাইরুল তার অটোরিকশাটি তার বোন লাইলি আক্তার চায়নার বাড়িতে নিয়ে আসে। বসতঘরের পাশে আলাদা একটি ঘরে অটোরিকশাটি চার্জে বসিয়ে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে চলে যান। বৃহস্পতিবার সকালে লাইলি আক্তার চায়না ঘুম থেকে জেগে উঠে দেখেন ঘরে অটোরিকশাটি নেই। লাইলি আক্তার চায়না বলেন, ‘আমার ভাইয়ের উপার্জনের একমাত্র উপায় ছিল এই অটোরিকশা। রাতে ঘরের তালা ভেঙে আমার ভাইয়ের অটোরিকশাটি চুরি হয়ে গেছে। এখন আমার ভাই খাইরুলের সংসারটা কিভাবে চলবে?’ অটোরিকশা চালক খাইরুল বলেন, ‘আমি গরীব মানুষ। ধারকর্জ করে অটোরিকশাটি কিনেছি। অটোরিকশার আয় দিয়েই কোনমতে আমার সংসার চলতো। রাতে তালা ভেঙে অটোরিকশাটি চুরি নিয়ে গেছে। আমার পরিবার নিয়ে এখন কিভাবে চলব?’ নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহবুব বলেন, ‘এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। খোঁজ নিয়ে বিষয়টি দেখছি।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইরান। মার্কিনিদের কাছে এ বিমান মাত্র ১৬টি ছিল। বিশেষ রাডার Read more

ভৈরবে ট্রনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের
ভৈরবে ট্রনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।মঙ্গবার Read more

হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের তিন Read more

নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান
নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রণীত নতুন পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এসব বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস Read more

কোম্পানীগঞ্জে নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তার দায়িত্ব নিল জামায়াত
কোম্পানীগঞ্জে নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তার দায়িত্ব নিল জামায়াত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন