কফি হাউজের সেই আড্ডাটা থাকুক আর না থাকুক, এই পানীয়ের প্রতি ভালোবাসা কিন্তু এখনও অটুট রয়েছে। তাই তো আমাদের মধ্যে অনেকেই দিনে একাধিকবার ধূমায়িত কফির কাপে চুমুক দিয়েই দিন কাটান। নইলে রাতে তাঁদের দুই চোখের পাতা এক হতে চায় না। তবে মনে রাখবেন, এই পানীয়ও কিন্তু সকলের জন্য উপাদেয় নয়। আর এই কারণেই কিছু ব্যক্তিকে কফি খেতে বারণ করেন বিশেষজ্ঞরা।তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক, যাঁরা কফি খেলে ভয়াবহ শারীরিক সমস্যার খপ্পরে পড়তে পারেন। আর আপনার নামও যদি এই তালিকায় থাকে, তাহলে যত দ্রুত সম্ভব এই পানীয় থেকে দূরে থাকুন। নয়তো কিছু ক্ষেত্রে কফি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।তাহলে সুস্থ থাকতে দেখে নিন যাদের কফি এড়িয়ে চলা উচিত:অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক: অতিরিক্ত অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যা আছে যাদের, কফি পাকস্থলীর অ্যাসিড বাড়ায়। ফলে গ্যাস্ট্রিক, হার্টবার্ন, আলসার বেড়ে যেতে পারে।উচ্চ রক্তচাপের রোগী: ক্যাফেইন রক্তচাপ হঠাৎ বাড়িয়ে দেয়। এতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।ঘুমের সমস্যা বা ইনসমনিয়া আছে যাদের: রাতে কি দুই চোখের পাতা এক করতে পারেন না? তাহলে আর সময় নষ্ট না করে আজই কফির সঙ্গে দূরত্ব তৈরি করুন। কারণ কফির ক্যাফেইন স্নায়ু উত্তেজিত করে, ঘুম আসতে দেরি হয় এবং ঘুমের মান খারাপ হয়। এমনকী, অত্যধিক পরিমাণে কফি খেলে বিগড়ে যেতে পারে ঘুমের সাইকেল। তাই তো বিশেষজ্ঞরা ইনসমনিয়ায় ভুক্তভোগীদের কফি খেতে বারণ করেন। এই নিয়মটা মেনে চললেই চোখে জড় হবে ঘুমপরীরা।গর্ভবতী ও স্তন্যদানকারী নারী: অতিরিক্ত ক্যাফেইন ভ্রূণের বৃদ্ধি বাধাগ্রস্ত করতে পারে এবং নবজাতকের ঘুমের সমস্যা তৈরি করতে পারে।হার্টের অনিয়মিত স্পন্দন বা পালপিটেশন যাদের হয়: কফি হৃদস্পন্দন দ্রুত করে তোলে, যা এই সমস্যাকে আরও বাড়াতে পারে। এই পানীতে উপস্থিত ক্যাফিন কিন্তু চট করে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। আর সেই কারণেই বড়সড় বিপদের ফাঁদে পড়তে পারেন অ্যারিদমিয়ায় ভুক্তভোগীরা। যে কোনও ধরনের হৃদরোগ থাকলেই হিসেব কষে কফি খেতে হবে। এই নিয়মটা মেনে চললেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে।সতর্কতা:১. দিনে ১–২ কাপের বেশি কফি না খাওয়াই ভালো।২. খালি পেটে কফি খাওয়া একেবারেই উচিত নয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩শ’ নয় জাতীয় নির্বাচনে ৩ হাজার আসনেও প্রার্থী দিতে প্রস্তুত বিএনপি: হেলেন জেরিন
৩শ’ নয় জাতীয় নির্বাচনে ৩ হাজার আসনেও প্রার্থী দিতে প্রস্তুত বিএনপি: হেলেন জেরিন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩ শ আসনে নয়, প্রয়োজন হলে ৩ Read more

বান্দরবানে টানা বৃষ্টিতে গাছচাপায় ৫ বছরের শিশুর মৃত্যু
বান্দরবানে টানা বৃষ্টিতে গাছচাপায় ৫ বছরের শিশুর মৃত্যু

বান্দরবানের আলিকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের মেনরত পাড়ায় বসত বাড়ির উপর গাছ ভেঙে পড়ে তাইপাও ম্রো (৫) নামের এক শিশুর মর্মান্তিক Read more

জুলাই-আগস্ট অভ্যুত্থান স্মরণে খাগড়াছড়িতে প্রতীকী ম্যারাথন
জুলাই-আগস্ট অভ্যুত্থান স্মরণে খাগড়াছড়িতে প্রতীকী ম্যারাথন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে খাগড়াছড়িতে আহত ও শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। খাগড়াছড়ি জেলা প্রশাসন এই ম্যারাথনের আয়োজন Read more

দেশে কোনো ধর্মীয় বিভেদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশে কোনো ধর্মীয় বিভেদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের বাংলাদেশে কোনো ধর্মীয় বিভেদ নেই। সবাই শান্তিপূর্ণ ও সহাবস্থানে Read more

বেরোবি শিক্ষার্থী আজিমুলের অকাল মৃত্যু
বেরোবি শিক্ষার্থী আজিমুলের অকাল মৃত্যু

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মো. আজিমুল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না Read more

পারভেজ হত্যার মূল আসামি মেহরাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব
পারভেজ হত্যার মূল আসামি মেহরাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন