চট্টগ্রামের ফটিকছড়িতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মো. নাহিদুল ইসলাম (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার স্কুলের পূর্ব পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাহিদুল ইসলাম বাগানবাজার ইউনিয়নের নতুনবাজার এলাকার মো. কামাল হোসেনের পুত্র। সে বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে নিশ্চিত করেন প্রধান শিক্ষক চৌধুরী মো. ইমাম উদ্দিন নুরী।ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুরে বিদ্যালয়ের ছুটি হওয়ার পর সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে নাহিদুল পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে শিক্ষকরা ঘটনাটি জানতে পারলে রামগড় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিশান্ত বিকাশ বড়ুয়া জানান, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করি। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলা-খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ৩
মোংলা-খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ নিহত ৩

মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে Read more

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক

পাবনার চাটমোহর উপজেলার কাটেঙ্গা গ্রামে ক্যান্সার আক্রান্ত স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।  ঘটনার ১০ দিন Read more

অধিকারের প্রশ্নে আপস নয়: বিসিবি সভাপতি
অধিকারের প্রশ্নে আপস নয়: বিসিবি সভাপতি

নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত সফর না করার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (৭ জানুয়ারি) যুব ও Read more

সন্তানসহ প্রেমিকাকে খুন করে লাশ গুমের অভিযোগ
সন্তানসহ প্রেমিকাকে খুন করে লাশ গুমের অভিযোগ

যশোরের মণিরামপুরের ইত্যা গ্রামের মেয়ে তৃপ্তি রানী দাস ও তার ছেলে অন্যান্য কেশব দাসকে অপহরণ ও হত্যা করে লাশ গুমের Read more

নাটোর থেকে ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা
নাটোর থেকে ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

খেলাধুলার মাধ্যমে মাদকসহ সমাজের অশুভ কাজ থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন