গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্কেটিং জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে রমজান মোল্লা (১২) নামে একটি শিশু আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রমজান চৌরখুলী গ্রামের প্রবাসী আলম মোল্লার ছেলে ও স্থানীয় ইসলামপুর শামসুল উলুম আজিজিয়া মাদ্রাসার কিরাত বিভাগের ছাত্র।জানা গেছে, ঘটনার দিন সকালে রমজানের চাচা আশিক মোল্লা জানালা দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রমজানকে দেখতে পেয়ে চিৎকার দেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে ঘর থেকে রমজানকে মৃত অবস্থায় উদ্ধার করে।কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, রমজান মাদ্রাসায় যেতে চাইতো না। তার পরেও পরিবার তাকে জোর করে মাদ্রাসায় পাঠাতো। এছাড়া গত কয়েক দিন ধরে রমজান তার মায়ের কাছে স্কেটিং জুতা কিনে দেওয়ার জন্য আবদার করে আসছিল। এই নিয়ে সকালে দু’জনের মাঝে মনোমালিন্য হয়। এই জুতা কিনে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে সে আত্মহত্যা করতে পারে।তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবার ও এলাকাবাসীর দাবীর মুখে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া
বিশ্বের প্রথম এআই মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া

প্রযুক্তির ছোঁয়ায় প্রশাসনেও এলো অভিনবত্ব। আলবেনিয়ার মন্ত্রিসভায় প্রথমবারের মতো জায়গা পেলেন একজন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ভার্চুয়াল সদস্য। তার নাম ‘দিয়েলা’, যার Read more

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মুস্তাফিজ, তামিম-জাকেরর উত্থান
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে মুস্তাফিজ, তামিম-জাকেরর উত্থান

শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর এরই মধ্যে এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। Read more

বাহুবল মাচায় ঝুলছে হলুদ-সবুজ রসালো তরমুজ
বাহুবল মাচায় ঝুলছে হলুদ-সবুজ রসালো তরমুজ

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বার আউলিয়া গ্রামের কৃষক মো. দুলাল মিয়া বাড়ির পাশে প্রায় ২০ শতক জমিতে মাচা তৈরি করে Read more

তোমার জন্য এসব হয়েছে, আদালতে মতিউরকে ধমক দিয়ে বললনে স্ত্রী
তোমার জন্য এসব হয়েছে, আদালতে মতিউরকে ধমক দিয়ে বললনে স্ত্রী

দুর্নীতির মামলায় ছাগলকাণ্ডের আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের Read more

বেনাপোলে বাংলাদেশি ২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক
বেনাপোলে বাংলাদেশি ২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

বেনাপোল বন্দর থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম প্রামাণিক (৪৩) নামে একজন ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত Read more

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসকর আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) ভোরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন