পটুয়াখালীর গলাচিপায় ফেয়ার প্রাইজের চাল বিতরণে অনিয়মের অভিযোগে গণ অধিকার ও শ্রমিক অধিকার পরিষদের দুই নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের নিজহাওলা গ্রামে ঘটনাটি ঘটেছে। আটককৃতরা হলেন ফেয়ার প্রাইজের ডিলার ও শ্রমিক অধিকার পরিষদের ইউনিয়ন কমিটির সাবেক আহ্বায়ক সাগর হোসেন দুদা এবং তার সহোদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গণ অধিকার পরিষদের আহ্বায়ক দাদন মিয়া।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রতনদী তালতলী ইউনিয়নের ৮ ও ৪ নম্বর ওয়ার্ডের ডিলার সাগর হোসেন দুদা ফেয়ার প্রাইজের কার্ডধারীদের কাছ থেকে প্রতি ৩০ কেজি চালের বিপরীতে ৪৫০ টাকা নিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম চাল বিতরণ করেন। এছাড়া নতুন কার্ড করে দেওয়ার নামে প্রতিটি কার্ডধারীর কাছ থেকে ২৫০ টাকা করে আদায় করেন। ৪০১ জন কার্ডধারীর জন্য বরাদ্দকৃত ১২ টন ৩০ কেজি চালের মধ্যে ৫২ জনকে চাল বিতরণের পর এ অনিয়ম ধরা পড়ে। স্থানীয়রা বিষয়টি সেনাবাহিনীকে জানালে, তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং দুই জনকে আটক করে গলাচিপা থানায় সোপর্দ করেন।গলাচিপা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, আমি গলাচিপার বাইরে আছি। এ ঘটনায় উপ-খাদ্য পরিদর্শক মো. নুর আলম বাদী হয়ে মামলা করবেন। অভিযুক্তের ডিলার বাতিল করা হবে।গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, এ বিষয়ে গলাচিপা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এবিষয়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন মুন্সি বলেন, অভিযুক্তদের দল থেকে বহিষ্কার করা হবে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ৭ দিনে ৬ হত্যাকাণ্ড, জনমনে উদ্বেগ
যশোরে ৭ দিনে ৬ হত্যাকাণ্ড, জনমনে উদ্বেগ

যশোরে হত্যার ঘটনা বেড়েই চলেছে। গত ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ৭ দিনে জেলায় ৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্বজনের Read more

গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ১৯
গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ১৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১৯ জন নিহত হয়েছেন। হামলার শিকার স্কুলটি একটি আশ্রয়কেন্দ্র হিসেবে Read more

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা মাচাদো

ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন দেশটির বিরোধী রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো। Read more

আমতলীতে চোরাই ছাগলসহ আটক ৩
আমতলীতে চোরাই ছাগলসহ আটক ৩

বরগুনার আমতলীতে চোরাই ছাগলসহ তিনজন চোরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার হাট এলাকা থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন