বেনাপোল স্থলবন্দরের বাইপাস সড়ক থেকে কাগজপত্রবিহীন আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য আটকের ঘটনায় নড়েচড়ে বসেছে বন্দর কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে বন্দরের উপ পরিচালক রাশিদুল সজীব নাজিরকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। অবৈধ শুল্ক ফাঁকির ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনও শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ।বন্দর সূত্র জানায়, গত ২২ সেপ্টেম্বর রাতে বন্দর এলাকা থেকে একটি ভারতীয় ট্রাকের পণ্য গোপনে বাংলাদেশি আর একটি ট্রাকে খালাস করা হয়। খালাসকৃত পণ্যবাহী ট্রাকটি বেনাপোল বন্দরের বাইপাস সড়ক দিয়ে বের হয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি আটক করে। আটক ট্রাকটি বেনাপোল বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে এক হাজার ৪৭৬ পিস শাড়ি, ২১৫ পিস থ্রি-পিস, মোটরসাইকেলের টায়ার ২টি, ১০ হাজার ৬৯৩ পিস ওষুধ, ৭৪ হাজার ৪৫৫ পিস কসমেটিকস এবং একটি কাভার্ড ভ্যান (ট্রাক) জব্দ করা হয়। এসব পণ্যের বাজার মূল্য ধরা হয়েছে প্রায় দুই কোটি ৫৬ লাখ টাকা। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়।অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, আটককৃত মালামাল বেনাপোল বন্দর থেকে লোড করা হয়েছিল। একটি চোরাচালানী সিন্ডিকেট বৈধ মালামালের সাথে বিনা এন্ট্রিতে এসব অবৈধ পণ্য ভারত থেকে বন্দরের শেডে ও টার্মিনালে রাখা ট্রাকে রাখা হয়। দীর্ঘদিন ধরে বন্দরে এ ধরনের একটি চক্র সক্রিয় রয়েছে। কাস্টমসের এত কড়াকড়ির মধ্যে কীভাবে চেকপোস্ট কার্গো থেকে এন্ট্রি বাদে ট্রাকটি বেনাপোল বন্দরে প্রবেশ করলো, সেটা নিয়ে তোলপাড় চলছে গোটা কাস্টমস ও বন্দরে। বিভিন্ন সময়ে কোটি কোটি টাকার অবৈধ পণ্য আটক হলেও সিন্ডিকেটের সদস্যদের শনাক্ত করা যায়নি। বন্দর, কাস্টমস ও আনসারের কিছু অসাধু সদস্যকে ম্যানেজ করে পণ্য পাচার করে আসছে ওই চক্রটি। পরিচ্ছন্ন ব্যবসায়ীরা এতে আতঙ্কে রয়েছেন।ব্যবসায়ীরা বলছেন, আটককৃত চালক ও হেলপার বিজিবি কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন যশোরের বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের মো: বাবুলের ছেলে মো: বিল্লাল ২০ হাজার টাকা চুক্তির বিনিময়ে উক্ত মালামালগুলো বেনাপোল থেকে ঢাকার মিপরপুর পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। বিল্লালকে আটক করলে মূল মালিককে শনাক্ত করা যাবে বলে তাদের ধারণা।বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন রেজা বলেন, সিসি ক্যামেরার বাইরে রাতের আঁধারে পণ্য খালাস করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি ট্রাকটি আটক করে। তদন্ত শেষে কমিটি রিপোর্ট দিলে বোঝা যাবে কারা এ ঘটনায় জড়িত। বন্দরের কেউ এ ঘটনার সাথে জড়িত থাকলে অবশ্যই কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও জানান, সিন্ডিকেটের এ ধরনের কার্যকলাপে প্রতিবছর সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে।এ বিষয়ে যোগাযোগ করা হলে বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাঙ্গুড়ায় পেঁয়াজের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা, স্বস্তি ফিরছে সবজির বাজারে
ভাঙ্গুড়ায় পেঁয়াজের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা, স্বস্তি ফিরছে সবজির বাজারে

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের দাম। মাত্র ৪ থেকে ৫ দিনের ব্যবধানে খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম Read more

দুই সন্তানকে সাথে নিয়ে ডাকসুর মনোনয়ন নিলেন শিক্ষার্থী
দুই সন্তানকে সাথে নিয়ে ডাকসুর মনোনয়ন নিলেন শিক্ষার্থী

দুই সন্তানকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মনোনয়ন ফরম নিলেন ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ। শনিবার Read more

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া
সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সোমবার (১১ আগস্ট) ক্যানবেরায় Read more

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই স্বেচ্ছাসেবকদল নেতা বহিষ্কার
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার  ঘটনায় দুই স্বেচ্ছাসেবকদল নেতা বহিষ্কার

গাজীপুরের কাপাসিয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই Read more

‎রায়পুরে জেলেদের ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম, ক্ষুব্ধ জেলেরা
‎রায়পুরে জেলেদের ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম, ক্ষুব্ধ জেলেরা

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নম্বর উত্তর চরবংশি ইউনিয়নে জেলেদের ভিজিএফ াওচাল) বিতরণে  ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। শনিবার (৩১ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে Read more

ভারত অধিকৃত কাশ্মীরে অজানা বিমান বিধ্বস্ত!
ভারত অধিকৃত কাশ্মীরে অজানা বিমান বিধ্বস্ত!

ভারত অধিকৃত কাশ্মীরের প্রধান শহরের উপকণ্ঠে একটি স্কুল ভবনের ওপর একটি ‘অজানা’ বিমান বিধ্বস্ত হয়েছে।পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন