আজ ২৫ সেপ্টেম্বর, বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য—‘ভাবনায় স্বাস্থ্য, ভাবনায় ফার্মাসিস্ট’ (Think Health, Think Pharmacist)। বাংলাদেশসহ সারাবিশ্বে স্বাস্থ্যব্যবস্থায় অবদান রাখা সব ফার্মাসিস্টের প্রতি শুভেচ্ছা।বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশন কর্তৃক ২০০৯ সালে চালু হয়। সমন্বিত স্বাস্থ্যব্যবস্থায় ফার্মাসিস্টদের অবদানকে স্মরণীয় করার জন্যই এই দিবস, যা একসঙ্গে বিশ্বের ১৯৩ দেশে পালিত হয়ে থাকে।বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অধীন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ফার্মেসি কোর্স সম্পন্ন করার পর একজন বি-গ্রেড ফার্মাসিস্ট হিসেবে তাঁরা নিবন্ধন লাভ করেন। বর্তমানে ৫৭টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রতিবছর ১ থেকে ২ হাজার ফার্মাসিস্ট (ডিপ্লোমা) বের হচ্ছেন। এই কোর্সে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে (জীববিজ্ঞানসহ) ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হওয়া এবং এরপর ভর্তি পরীক্ষায় সফল হওয়া বাধ্যতামূলক। অন্যান্য ডিপ্লোমা কোর্সে যেখানে যেকোনো বিভাগ থেকে এসএসসি পাস করলেই চলে, সেখানে ফার্মেসি কোর্সের মান বেশ কঠোর।উচ্চশিক্ষা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। বাংলাদেশের অন্য সব ডিপ্লোমা কোর্সের পর উচ্চশিক্ষার সুযোগ থাকলেও ডিপ্লোমা ইন ফার্মেসির জন্য সরকারিভাবে কোনো সুযোগ নেই। সরকার চাইলেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ঢাকাতে বি.ফার্ম ডিগ্রি চালু করতে পারে।আমেরিকান ফার্মেসি অ্যাসোসিয়েশনের তথ্যমতে, ফার্মাসিস্টরা ওষুধের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে প্রশিক্ষিত হয়। ফার্মাসিস্টরা স্বাস্থ্যসেবাকাজে অংশগ্রহণ করলে ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিত হয়, অতিসহজে ও দ্রুত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হয় এবং স্বাস্থ্যসংক্রান্ত ব্যয় কমে আসে। সাম্প্রতিক সময়ে উন্নত বিশ্বে ফার্মেসি অনুশীলন ক্রমবর্ধমানভাবে ডিসপেন্সিং হতে রোগীদের কাউন্সেলিংয়ের দিকে মোড় নিচ্ছে, যা রোগীকেন্দ্রিক সমন্বিত চিকিৎসাব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে।বাংলাদেশে ওষুধ প্রস্তুতকরণের সঙ্গে সংশ্লিষ্ট ফার্মাসিস্টদের সাফল্য অত্যন্ত দৃশ্যমান। তাঁদের কল্যাণে দেশের অভ্যন্তরীণ চাহিদার শতকরা প্রায় ৯৯ ভাগ ওষুধ স্থানীয় প্রতিষ্ঠানগুলো তৈরি করতে সক্ষম, যার দাম অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এবং মান আন্তর্জাতিক আদর্শের। বাংলাদেশে বহুল ব্যবহৃত একটি প্যারাসিটামল ট্যাবলেটের দাম ৮০ পয়সা, যা পার্শ্ববর্তী অনেক দেশের চাইতে ঈষৎ কম এবং আন্তর্জাতিক বাজারমূল্যের প্রায় ১৫ ভাগের একভাগ। হেপাটাইটিস-সি বিরোধী ওষুধ সোফোসবুভির ও ভেলপাটাসভির কম্বিনেশন বাংলাদেশে প্রতি ট্যাবলেট বিক্রয় হয় ১০০০ টাকায়। অন্যদিকে এই একই ট্যাবলেট যুক্তরাষ্ট্রে বিক্রয় হয় ২০৪২৯ টাকায়। নিঃসন্দেহে এটি একটি দেশের স্বাস্থ্যব্যবস্থার জন্য অত্যন্ত ইতিবাচক এবং আশাপ্রদ।এতদসঙ্গে নতুন নতুন ওষুধ উপস্থাপন, অভ্যন্তরীণ ওষুধের বাজারে প্রতি বছর দুই-সংখ্যার প্রবৃদ্ধি, জ্ঞানভিত্তিক বিপণন, ওষুধের সঠিক তথ্য সরবরাহ, মান বজায় রেখে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ওষুধের সঠিক সরবরাহ নিশ্চিত করা, বিশ্বের প্রায় ১৫০ দেশে ওষুধ রপ্তানি, আন্তর্জাতিক বাজারে প্রতি বছর শতকরা ২০ ভাগের বেশি প্রবৃদ্ধি নিঃসন্দেহে বিপণন সংশ্লিষ্ট ফার্মাসিস্টদের আন্তরিক চেষ্টা ও পরিশ্রমের ফসল।ফার্মেসি পেশার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো—হাসপাতাল ফার্মেসি, যা সারা বিশ্বে অত্যন্ত স্বীকৃত ও বহুল প্রচলিত। যে কারণেই হোক, বাংলাদেশে এখন পর্যন্ত এই সেক্টরটি আশানুরূপভাবে অগ্রসর হতে পারেনি। হাতেগোনা কিছু বড়মানের বেসরকারি হাসপাতাল ছাড়া অন্য কোথাও গ্র্যাজুয়েট হাসপাতাল ফার্মাসিস্টরা কাজ করছে বলে জানা যায় না। যে কারণে রোগীরা ওষুধের সঠিক ডিপেনসিং, কাউন্সেলিং, অনন্য ওষুধের সঙ্গে আন্তক্রিয়া, সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া এবং এ সংক্রান্ত যাবতীয় তথ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। রোগীর স্বার্থ বিবেচনায় সরকারিভাবে হাসপাতাল ফার্মেসি চালুর প্রক্রিয়া আরও ত্বরান্বিত করা প্রয়োজন। প্রসঙ্গত, এই সেক্টরে দক্ষ জনবল তৈরির সুনির্দিষ্ট ব্যবস্থাপনা থাকা অত্যাবশ্যক। তা ছাড়া হাসপাতাল ফার্মেসি চালু হলেও রোগীরা কাঙ্ক্ষিত সেবা লাভ থেকে বঞ্চিত হতে পারে।মানসম্পন্ন সঠিক ওষুধ ক্রয়, যথাযত প্রক্রিয়ায় সংরক্ষণ, ওষুধের যৌক্তিক ব্যবহার, নির্দেশনার বিপরীতে সঠিক ওষুধ প্রাপ্তি নিশ্চিত করা, সুনির্দিষ্ট কাউন্সেলিং প্রভৃতি সেবার জন্য প্রতিটি আদর্শ ওষুধের স্টোরে (ফার্মেসি) একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট থাকা অত্যাবশ্যক, যারা কমিউনিটি ফার্মাসিস্ট হিসেবে পরিচিত। সীমিত আকারে বাংলাদেশে কমিউনিটি ফার্মেসি চালু হলেও এখনো তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সঠিক চাকরিবিধি ও তার প্রকৃত বাস্তবায়ন না থাকার কারণে ফার্মেসি পেশার এ উইংটি এখনো পরিপক্কতা লাভ করেনি। সরকারি-বেসরকারি মিলিয়ে দেশে প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয় থেকে প্রচুর পরিমাণে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট তৈরি হচ্ছে। কমিউনিটি ফার্মেসি পূর্ণাঙ্গভাবে চালু না হলে বিপুলসংখ্যক এই ফার্মাসিস্ট বেকার থেকে যাবে, যা হবে অত্যন্ত নেতিবাচক।এসবের বাইরে ফার্মাসিস্টদের অন্যতম প্রধান কাজ গবেষণা, যার সম্ভাবনা অপার। দুঃখজনক হলেও সত্য, দেশের অভ্যন্তরে আমাদের ফার্মাসিস্টদের এখানে অংশগ্রহণ নেই বললেই চলে। সে যাই হোক, ফার্মাসিবিষয়ক গবেষণা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তিনটি ধারায় বিভক্ত। এগুলো হলো—ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি এবং ফার্মেসির প্রতিটি বেসিক উইংয়ে গবেষণা। অতিশিগগির মুন্সীগঞ্জের গজারিয়াতে ওষুধের কাঁচামাল তৈরির বিশাল একটি পার্ক উৎপাদন শুরু করতে যাচ্ছে, যেখানে প্রচুরসংখ্যক ফার্মাসিউটিক্যাল কেমিস্ট দরকার। তবে এটাই সত্যি যে, আমাদের দেশে এ বিষয়ে অভিজ্ঞ ফার্মাসিস্ট হাতেগোনা দুয়েকজন বা নেই বললেই চলে। তাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া জরুরি।ব্যক্তিপর্যায়ে কিছু শিক্ষকের স্বতন্ত্র গবেষণা ছাড়া সামগ্রিকভাবে ওষুধশিল্পের অগ্রগতির জন্য আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে খুব একটা গবেষণা হয় না বললেই চলে। অথচ এটা শুধু গুরুত্বপূর্ণই নয়, তা এই শিল্পের জন্য অপরিহার্য। তাই এই বিষয়টির প্রতি ইন্ডাস্ট্রিয়াল এবং একাডেমিক ফার্মাসিস্টদের একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যা বাংলাদেশের ওষুধশিল্পকে দিতে পারে এক ভিন্নমাত্রা। তাই আমাদের ওষুধশিল্পকে পরবর্তী উন্নততর পর্যায়ে নিতে এ বিষয়ে গবেষণার কোনো বিকল্প নেই।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোবেল পেতে মরিয়া ট্রাম্প, আতঙ্গে নরওয়ে!
নোবেল পেতে মরিয়া ট্রাম্প, আতঙ্গে নরওয়ে!

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর)। আর শুরু থেকেই নোবেল পুরস্কার পাওয়ার Read more

বিসিসি’র সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা!
বিসিসি’র সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা!

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুদক।  নির্ধারিত Read more

ঈদুল আজহা ঘিরে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা
ঈদুল আজহা ঘিরে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা

নিরাপদে ও নির্বিঘ্নে আসন্ন ঈদুল আজহা উদযাপনের জন্য সতর্কতামূলক বিভিন্ন পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।বৃহস্পতিবার (২৯ মে) পুলিশ সদর দপ্তরের Read more

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

প্রতি বছর ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। মানসিক স্বাস্থ্য শুধু স্বাস্থ্যের একটি অংশ নয়, এটি আসলে Read more

শরীরে ৪০ বুলেট নিয়ে বেঁচে আছে ‘জুলাই যোদ্ধা’ কালু
শরীরে ৪০ বুলেট নিয়ে বেঁচে আছে ‘জুলাই যোদ্ধা’ কালু

ফিরে দেখা সেই ২০২৪ সালের ভয়াল ১৭ জুলাই। গণতন্ত্র পুনরুদ্ধারের বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার সঙ্গে পুলিশের ফায়ার করা গুলিতে Read more

চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা
চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা

চট্টগ্রামের চন্দনাইশের জুলাই গণঅভ্যুত্থানে গেজেটপ্রাপ্ত জুলাইযোদ্ধা  হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন