যশোরের শার্শায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের জামতলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।স্থানীয় বাসিন্দা আরিফ জানান, হঠাৎ রাতে বাজারে একটি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে বড় মুদি দোকান মেসার্স জলিল ষ্টোর, একটি চায়ের দোকান ও একটি ঔষধের দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে সব চেয়ে বেশী ক্ষতি হয়েছে মেসার্স জলিল ষ্টোর নামে ওই মুদি দোকানে। মূল্যবান মালামাল পুড়ে অন্ত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।মেসার্স জলিল ষ্টোর এর স্বত্বাধিকারী আব্দুল জলিল বলেন, তার দোকানে প্রায় ২৫ লাখ টাকার মালামাল ছিল। সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তিনি সম্প্রতি সোনালী ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা বিনিয়োগ নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল উঠিয়ে ছিলেন। তার সব আশাভরসা শেষ করে দিয়েছে আগুন। এ সময় তার আহাজারিতে এলাকার মানুষজন শোকস্বদ্ধ হয়ে উঠেন।শার্শা থানার সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এক সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকশীগঞ্জে নাশকতা মামলায় আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার
বকশীগঞ্জে নাশকতা মামলায় আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

জামালপুরের বকশীগঞ্জে নাশকতা মামলায় মোশারফ হোসেন মিরাজ (৩৩) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত ৩ টার দিকে Read more

৩৬৮ হজযাত্রীর বাড়ি ভাড়া করেনি, ৯ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
৩৬৮ হজযাত্রীর বাড়ি ভাড়া করেনি, ৯ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়

এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। হজ পালনের ক্ষেত্রে সৌদিতে হজযাত্রীদের থাকা ও পরিবহনের Read more

তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা 'থাকতে পারে' বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা।সোমবার (১১ Read more

টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর)

নারী ওয়ানডে বিশ্বকাপে আজ লঙ্কানদের মোকাবিলা করবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে শুরু পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচও। চলুন Read more

এবার চাকসুতে লড়বেন সাদিক কায়েমের ছোট ভাই
এবার চাকসুতে লড়বেন সাদিক কায়েমের ছোট ভাই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু Read more

প্রতিষ্ঠার দুই দশকে নির্মাণ হয়নি ধামইরহাট পৌরসভার নিজস্ব ভবন
প্রতিষ্ঠার দুই দশকে নির্মাণ হয়নি ধামইরহাট পৌরসভার নিজস্ব ভবন

প্রতিষ্ঠার ২০ বছর পেরিয়ে গেলেও ধামইরহাট পৌরসভার নিজস্ব কোনো ভবন তৈরি করা সম্ভব হয়নি। উপজেলার সদর এলাকার একটি ভাড়া ভবনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন