ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশে সাত কলেজের স্নাতক পর্যায়ের চলমান সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভূ্ক্ত করাসহ ৩ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। চলমান শিক্ষার্থীদের বাদ দিয়ে এমন অধ্যাদেশ জারি ও বাস্তবায়ন করতে হলে শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। পাশাপাশি ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের মতানুসারে প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা কলেজের শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলনে এসব দাবি সংযোজনের আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাইয়েদ আব্দুল্লাহ আল ফাহাদ। তিনি বলেন, বর্তমান শিক্ষার্থীবান্ধব অন্তর্বর্তীকালীন সরকার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। আমরা তাকে সাধুবাদ জানাই। কিন্তু আজ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যখন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রকাশ করা হলো, আমরা আশায় বুক বেঁধেছিলাম। আমরা ভেবেছিলাম, আমাদের দীর্ঘদিনের সংগ্রাম, আমাদের আত্মত্যাগ এবং আমাদের স্বপ্নের প্রতিফলন অবশেষে ঘটতে চলেছে। কিন্তু অত্যন্ত দুঃখ, ক্ষোভ এবং তীব্র হতাশার সাথে আমাদের বলতে হচ্ছে, প্রকাশিত এই খসড়া অধ্যাদেশ আমাদের স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে। এটি আমাদের সঙ্গে করা একটি নির্মম প্রহসন ছাড়া আর কিছুই নয়।নতুন বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত—উল্লেখ করে তিনি বলেন, যদি আমাদের অধিকারের এক চুল পরিমাণও ব্যত্যয় ঘটে, তবে শিক্ষার্থীরা পুনরায় রাজপথে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা চাইনা, আবারও রাজপথে নেমে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করতে কিংবা নিজেদের মূল্যবান শিক্ষাজীবন নষ্ট করতে। কিন্তু আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেলে এবং সরকার যদি আমাদের বাধ্য করে, তার পরিণাম ভয়াবহ হবে।এ সময় তিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩ দফা দাবি জানান। যার মধ্যে রয়েছে:১. চলমান সকল বর্ষের শিক্ষার্থীদের কোনো শর্ত ছাড়া আত্তীকরণের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে গণ্য করে অধ্যাদেশ জারি করতে হবে।২. আগামী ১৫ কর্মদিবসের মধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গেজেট প্রকাশ করতে হবে।৩. অধ্যাদেশ জারির ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রশাসন নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে।এছাড়াও খসড়া সংশোধন না করা হলে, তাদের দাবি মেনে নিয়ে চলমান সকল সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত না করা হলে, শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে এই অধ্যাদেশ জারি এবং তা কার্যকর করতে হবে বলেও জানান তারা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেয়েকে খুন করে নিজেই মামলা করতে গেলেন বাবা, অতঃপর…
মেয়েকে খুন করে নিজেই মামলা করতে গেলেন বাবা, অতঃপর…

পটুয়াখালীর বাউফলে উর্মী ইসলাম (১৫) নামে এক কিশোরী হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বুধবার (২৭ আগস্ট) Read more

খামেনিকে হত্যার হুমকি নিয়ে কোনো কথা বলতে চান না পুতিন
খামেনিকে হত্যার হুমকি নিয়ে কোনো কথা বলতে চান না পুতিন

রাজনৈতিক ও বাণিজ্যিক মিত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকির প্রসঙ্গে কোনো কথা Read more

উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা
উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা

উল্লাপাড়ার গ্যাস লাইন গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ Read more

কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, ভাই-বোন জখম
কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, ভাই-বোন জখম

যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বল ভেবে খেলা করার সময় বিস্ফোরণে খাদিজা খাতুন (৫) এক শিশু মারা গেছে। এ ঘটনায় নিহতের Read more

জোর করে স্বীকারোক্তি আদায় কুয়াকাটায় ডিবির বিরুদ্ধে পরিবারের অভিযোগ
জোর করে স্বীকারোক্তি আদায় কুয়াকাটায় ডিবির বিরুদ্ধে পরিবারের অভিযোগ

বাংলাভিশনের সাংবাদিক ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে হত্যাচেষ্টা মামলায় নতুন করে তোলপাড় শুরু হয়েছে। মামলার তদন্তে ডিবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন