ফরিদপুরের নগরকান্দা উপজেলার জসিম মাতুব্বর (২৬) অবশেষে পাচ্ছেন বহুল প্রতীক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড)। জন্ম থেকে দু’হাত না থাকা এই তরুণ পা দিয়ে লিখে এসএসসি ও এইচএসসি পাস করে এখন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ছেন। কিন্তু এনআইডি না থাকায় এতদিন তার জীবনে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল।বিষয়টি নিয়ে ‘সময়ের কণ্ঠস্বর’ এ সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন নিজ উদ্যোগে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জসিমের এনআইডি প্রাপ্তির প্রক্রিয়া সম্পন্ন করেন।ইউএনও দবির উদ্দিন বলেন, ‘পত্রিকায় খবরটি দেখে জসিমের সঙ্গে যোগাযোগ করি এবং এনআইডি প্রাপ্তির জন্য সব কার্যক্রম সম্পন্ন করেছি। আশা করছি আগামী ৭ দিনের মধ্যে জসিম তার এনআইডি কার্ড হাতে পাবে। সময়ের কণ্ঠস্বরকে ধন্যবাদ জানাই বিষয়টি তুলে ধরার জন্য।’জসিম মাতুব্বর বলেন, ‘আমার দু’হাত না থাকলেও পা দিয়ে লিখে এসএসসি ও এইচএসসি পাস করেছি। বর্তমানে রাজেন্দ্র কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র আমি। অনেক ঘুরেও এনআইডি পাইনি। অবশেষে ইউএনও স্যারের প্রচেষ্টায় এনআইডি পেতে যাচ্ছি, এতে আমি অনেক আনন্দিত। কার্ড পেলে ভোটার হয়ে ভোট দিতে পারব, পাশাপাশি সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রেও এটি অনেক কাজে দেবে।’জানা যায়, ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামের হানিফ মাতুব্বরের ছেলে জসিম পড়াশোনার পাশাপাশি ফল ও শাক-সবজির ব্যবসা করে সংসার চালাচ্ছেন। গত তিন বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরেও এনআইডি না পাওয়ায় তিনি ভোটার হতে পারেননি এবং জীবনের অনেক সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।ইউএনও দবির উদ্দিন আরও বলেন, ‘জন্ম থেকে দুই হাত না থাকা সত্ত্বেও জসিমের অদম্য মনোবল ও অধ্যবসায় প্রশংসনীয়। তার মতো সংগ্রামী তরুণরা সমাজের জন্য অনুপ্রেরণা।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গু ভ্যাকসিন কতটা কাজে দেয়, বাংলাদেশ কেন ব্যবহার করে না
ডেঙ্গু ভ্যাকসিন কতটা কাজে দেয়, বাংলাদেশ কেন ব্যবহার করে না

ডেঙ্গুর কি কোনো ভ্যাকসিন বা টিকা আছে? বাংলাদেশে এই টিকা কেন ব্যবহার করা হয় না? ডেঙ্গুজ্বর মোকাবিলার উপায় নিয়ে এমন Read more

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের ২ জন নিহত
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের ২ জন নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কায় চালকের দুই সহকারী নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) ভোর চারটার Read more

বরিশালের ৬টি আসনে প্রার্থী দিলেন ইসলামী আন্দোলন
বরিশালের ৬টি আসনে প্রার্থী দিলেন ইসলামী আন্দোলন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনে প্রার্থীতা ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফ আবুল Read more

কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি, অভিভাবকদের শঙ্কা
কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি, অভিভাবকদের শঙ্কা

কিশোরগেঞ্জে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার (১০ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় Read more

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

সুনামগঞ্জের জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সেজাউল ইসলাম কালা মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন