ফরিদপুর সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় টেম্পু (মাহিন্দ্রা) স্ট্যান্ডে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান ও তার সহযোগী আনন্দ শুভ্র রায়কে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের ওয়্যারলেস পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।এর আগে মঙ্গলবার রাতে ফরিদপুর জেলা মাহিন্দ্রা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় যুবদল নেতা মাসুদুর রহমানকে ৬ নম্বর আসামি ও আনন্দ শুভ্র রায়কে ৭ নম্বর আসামি করা হয়।অভিযোগে বলা হয়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় মাহিন্দ্রা স্ট্যান্ডে হামলা চালিয়ে ১৬টি মাহিন্দ্রা ভাঙচুর করেন যুবদল নেতা মাসুদুর রহমানের পক্ষের লোকজন। হামলায় বাধা দিলে চালকদের ওপর চড়াও হয়ে অন্তত ১০ জনকে মারধর করা হয়। আহতদের পরে হাসপাতালে ভর্তি করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই সাহেব আলী বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।’ফরিদপুর জেলা মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম এবং মালিক সমিতির নেতাদের অভিযোগ, রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর থেকে স্ট্যান্ডে প্রতিটি ট্রিপে ৫০ টাকা করে চাঁদা আদায় করছিলেন মাসুদুর রহমান। তবে মালিকরা গত ১৫ দিন ধরে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে হামলার ঘটনা ঘটে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে বুড়িচং উপজেলার মাধবপুর এলাকায় Read more

বরিশাল শহর পরিচ্ছন্নতার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি
বরিশাল শহর পরিচ্ছন্নতার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন নগরীর প্রতিটি ওয়ার্ডের বর্জ্য অপসারণ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকরণের দাবিতে সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার Read more

সর্বশক্তি দিয়ে সন্ত্রাসীদের উচ্ছেদ করবো: প্রধান উপদেষ্টা
সর্বশক্তি দিয়ে সন্ত্রাসীদের উচ্ছেদ করবো: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার। সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সর্বশক্তি Read more

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল, নতুনভাবে গঠন
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল, নতুনভাবে গঠন

বিদ্যমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল করে নতুন করে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের বোর্ড গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার Read more

ফিটনেসবিহীন বাস বন্ধসহ পাঁচ দাবিতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
ফিটনেসবিহীন বাস বন্ধসহ পাঁচ দাবিতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফিটনেসবিহীন বাস সরিয়ে নতুন ফিটনেসযুক্ত বাস সংযোজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ Read more

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩

চট্টগ্রামে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরতি এলাকায় গত বুধবার একটি গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন গুদাম মালিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন