বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল ভারত। এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত।টুর্নামেন্টের শুরু থেকে অপরাজেয় ভারত আজ ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতে বেশ চাপে ছিল। তিন ওভারে ভারতের লাগাম ধরে রাখে বাংলাদেশ ক্রিকেট দল। ইনিংসের প্রথম ৩ ওভারে ভারত ১৭ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। পরের তিন ওভারে ঝড় তোলেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল।নাসুম আহমেদের করা চতুর্থ ওভারে ২১ রান আদায় করে ভারত। পঞ্চম ওভারে মোস্তাফিজ খরচ করেন ১৭ রান। ষষ্ঠ ওভারে সাইফউদ্দিনও ১৭ রান খরচ করেন। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ভারত কোনো উইকেট না হারিয়ে ৭২ রান স্কোর বোর্ডে জমা করে।সপ্তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলে খরচ করেন ৪ রিশাদ হোসেন। দ্বিতীয় ডেলিভারি ওয়াইড দিয়ে পরের বলে শুভমান গিলের উইকেট তুলে নেন রিশাদ। তার আগে ১৯ বলে দুই চার আর এক ছক্কায় ২৯ রান করেন শুভমান গিল।এরপর নমব ওভারে বোলিংয়ে এসে রিশাদ ফেরান নতুন ব্যাটসম্যান শিবম দুবেকে। ১১.১ ওভারে দলীয় ১১৪ রানে রান আউট হয়ে ফেরেন অভিষেক শর্মা। তার আগে মাত্র ৩৭ বলে ৬টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৫ রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা। তাকে রান আউটের ফাঁদে ফেলেন মোস্তাফিজ। অভিষেক শর্মা আউট হওয়ার পর থেকে বেশ চাপের মধ্যে পড়ে যায় ভারত। ১০ ওভারে ভারতের সংগ্রহ ছিল ২ উইকেটে ৯৬ রান। খেলার এমন অবস্থায় মনে হয়েছিল স্কোর হয়তো ২০০ ছাড়িয়ে যাবে। তবে বাংলাদেশ এরপর ভারতের লাগাম টেনে রাখতে সক্ষম হয়। ১২তম ওভারে মাত্র ২ রান খরচ করে মোস্তাফিজুর রহমান ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদবকে আউট করেন। শেষ বলে আউট হওয়ার আগে হার্দিক পান্ডিয়া ২৯ বলে ৩৮ রান করেন। তার কারণেই ভারত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করতে সক্ষম হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন
ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন

জাপানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় মানুষের ওপর ভাল্লুকের আক্রমণ বাড়াতে সেনা মোতায়েন করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধের পর এই সেনা মোতায়েন Read more

ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২৩ জন গ্রেফতার
ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ ২৩ জন গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে বেড়ে যাওয়া ছিনতাই প্রতিরোধে এক রাতের বিশেষ অভিযান পরিচালনা করে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী ও ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার Read more

ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস সহকারী বরখাস্ত
ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস সহকারী বরখাস্ত

নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় অবৈধ অর্থ গ্রহণ, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এক পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার Read more

নারী বিশ্বকাপ থেকে বিসিবির ঘরে ১০ কোটির বেশি
নারী বিশ্বকাপ থেকে বিসিবির ঘরে ১০ কোটির বেশি

সবশেষ ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক ছিল বাংলাদেশ। তবে রাজনৈতিক কারণে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তা Read more

মাধ্যমিক শিক্ষার্থীদের সাড়ে ১২ কোটি পাঠ্যবই দেবে সরকার
মাধ্যমিক শিক্ষার্থীদের সাড়ে ১২ কোটি পাঠ্যবই দেবে সরকার

২০২৬ শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের লক্ষ্যে সরকার মোট ১২ কোটি ৫৩ লাখ পাঠ্যবই ছাপা, বাঁধাই ও Read more

১০ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি
১০ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

আগামী ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপি।আজ রবিবার (২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন