বগুড়ার সারিয়াকান্দির ছাইহাটা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আওরঙ্গজেব স্বপন ৩১ বছরের কর্মজীবন শেষ করেছেন। বুধবার(২৪ সেপ্টেম্বর) বিকালে তাকে হাতির পিঠে চড়িয়ে রাজসিক সংবর্ধনা ও বিদায় জানানো হয়েছে।এ সময় হাজারও শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও এলাকাবাসী তাকে দোয়া করেন। তাকে এক নজর দেখতে অনেকে ফলমুল নিয়ে আসেন।জানা গেছে, অধ্যক্ষ আওরঙ্গজেব স্বপন গত ১৯৯৫ সালের ১ জুন সারিয়াকান্দির ছাইহাটা ডিগ্রি কলেজে যোগদান করেন।বুধবার ছিল তার শেষ কর্মদিবস। কলেজ কর্তৃপক্ষ বিকালে ক্যাম্পাসে বিদায় সংবর্ধনার আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ছাইহাটা ডিগ্রি কলেজের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট নূর-এ-আজম বাবু। বিশেষ অতিথি ছিলেন- কলেজের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও কলেজের প্রতিষ্ঠাতা মিল্লাত হোসেন মিঠু।বিদায়ী অধ্যক্ষ আওরঙ্গজেব স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সারিয়াকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, বিদায়ী অধ্যক্ষের স্ত্রী মনিজা বেগম, ছেলে আদনান সৌরভ, চন্দনবাইশা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ইউনুস আলী, ছাইহাটা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য মহসিন আলী, আজিজুল হক, অধ্যাপক আব্দুল বাসেদ, আব্দুল ওয়াদুদ, উম্মে কুলসুম শাপলা, ছাইহাটা কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আলম, জোড়গাছা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক আবদুল নূর, জোড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ছাইহাটা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, শিক্ষার্থী মুসলিমা খাতুন, জেমি আক্তার প্রমুখ।অনুষ্ঠান উপস্থাপনা করেন- হাবিবুর রহমান আকন্দ ও মিজানুর রহমান।কলেজের প্রতিষ্ঠাতা মিল্লাত হোসেন মিঠু বলেন, শিক্ষককে সম্মান জানাতে হাতির পিঠে চড়িয়ে তাকে বিদায় জানানো হলো। ৩১ বছরের কর্মজীবনে তিনি গোটা এলাকাকে আলোকিত করেছেন।বিদায়ী অধ্যক্ষ আওরঙ্গজেব স্বপন জানান, কর্মজীবনে ভাবিনি বিদায়ের সময় এত সম্মান পাব। এলাকার লোকজন অনেকেই আমার বিদায়ের খবর শুনে খাবার রান্না করে নিয়ে এসেছেন। বিদায়ে অনেকে কান্নাকাটি করেছেন। প্রিয় কর্মস্থল ছেড়ে বিদায় নেওয়ায় তিনি নিজেও অনেক কষ্ট পেয়েছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটাধিকার ও নির্যাতনের বিচার হবে প্রথম কাজ: জাহিদ হোসেন
ভোটাধিকার ও নির্যাতনের বিচার হবে প্রথম কাজ: জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, 'আমাদের সকলের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে' বলে আমাদের নেতা Read more

তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান
তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে যা বলল ইরান

ইরানি তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বার্তায় Read more

এক পরিবারের তিন সন্তানের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের মাতম
এক পরিবারের তিন সন্তানের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের মাতম

‘বিভৎস সন্তানের লাশ দেখার সুযোগ নেই আনোয়ারার। বাকশক্তি রুদ্ধ। গাড়ি থেকে যখন নামানো হলো লাশের খাটিয়া, এগিয়ে এসে তিনি তা Read more

শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে গৃহবধূর টাকা হাতিয়ে নিল প্রতারক
শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে গৃহবধূর টাকা হাতিয়ে নিল প্রতারক

পাবনার চাটমোহরে শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে কৌশলে স্বর্ণা খাতুন নামের এক প্রতিবন্ধী গৃহবধূর নিকট থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে Read more

বানিয়াচংয়ে বেহাল সড়ক, দুর্ভোগে যাত্রী-শিক্ষার্থীরা
বানিয়াচংয়ে বেহাল সড়ক, দুর্ভোগে যাত্রী-শিক্ষার্থীরা

বানিয়াচং উপজেলা সদরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক গ্যানিংগঞ্জ বাজার থেকে পাঁচ/ছয় নং বাজারের সুফিয়া মতিন মহিলা কলেজ ও সুফিয়া মতিন টেকনিক্যাল Read more

রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি রামপাহাড় বিট এলাকায় সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বন্যহাতির আক্রমণে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন