বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এছাড়াও, বিচারিক প্রক্রিয়ায় দল হিসেবে আওয়ামীলীগের বিচার এবং নিষিদ্ধ হতে হবে বলে দাবি করেন তিনি।বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা ও উপজেলার কমিটির সমন্বয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।এসময় তিনি বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানে হাজারও মানুষকে হত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ বাংলাদেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, বিচারিক প্রক্রিয়ায় দল হিসেবে তাদের বিচার হবে এবং নিষিদ্ধ হতে হবে। এক কথায় ৫ আগস্টেই বাংলাদেশের জনগন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে।’সারজিস আলম আরও বলেন, ‘মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করা বিশ্বাসঘাতকতার সামিল। ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোন নির্বাচন হবেনা।’এছাড়াও নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা বলে উল্লেখ করেন তিনি। সভায় এনসিপির যুগ্ম আহবায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, সুনামগঞ্জ কমিটির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোবাইলে ও অনলাইনে যেভাবে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
মোবাইলে ও অনলাইনে যেভাবে দেখবেন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। বৃহস্পতিবার (২৫ Read more

১০ বিচারকের বদলির আদেশ
১০ বিচারকের বদলির আদেশ

একযোগে ১০ বিচারককে বদলির আদেশ দেওয়া হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো Read more

পরিবারের দুঃখ-কষ্ট ভুলতেই ভিডিও করি, আমি সাংবাদিক না : ভাইরাল তাজু
পরিবারের দুঃখ-কষ্ট ভুলতেই ভিডিও করি, আমি সাংবাদিক না : ভাইরাল তাজু

‘আমার বাবা-মা অসুস্থ, তারা শ্রবণপ্রতিবন্ধী। আমি ঢাকায় রাজমিস্ত্রির সহকারী (হেল্পার) হিসেবে কাজ করি। পরিবারের দুঃখ-কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক Read more

যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু: পাকিস্তান
যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু: পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে ইসলামাবাদকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে।উপ-প্রধানমন্ত্রী Read more

ক্রস-বর্ডার ই-কমার্স: বাংলাদেশি পণ্যের বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ
ক্রস-বর্ডার ই-কমার্স: বাংলাদেশি পণ্যের বৈশ্বিক বাজারে প্রবেশের সুযোগ

বর্তমান বিশ্বে বাণিজ্যের সংজ্ঞা দ্রুত বদলে যাচ্ছে। একসময় আন্তর্জাতিক বাজারে প্রবেশ মানেই ছিল বড় পুঁজি, জটিল রপ্তানি কাঠামো এবং বিদেশি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন