আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে চান ৬৫ শতাংশ মানুষ। ৩৯ দশমিক ১ শতাংশ ভোটার মনে করে, সুষ্ঠু ভোট হলে বিএনপি সরকার গঠন করবে। আর ২৮ দশমিক ১ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে জামায়াত। বেসরকারি সংস্থা ইনোভিশনের জরিপে উঠে এসেছে এসব তথ্য। চলতি মাসে দেশের ৮ টি বিভাগের ১০ হাজার ৪১৩ ভোটারের মতামত নেয়া হয়।বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ ভবনে জরিপের ফলাফল তুলে ধরা হয়। জরিপে অংশ নেয়া ৩৯.১ শতাংশ ভোটার মনে করে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। যেখানে ২৮.১ শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে জামায়াত। তবে প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন বলে মত দিয়েছেন ৬৫.৫ শতাংশ মানুষ।জরিপ অনুযায়ী, গেলো ৬ মাসে বিএনপি-জামাতের সমর্থন কিছুটা কমলেও বেড়েছে আওয়ামী লীগের। আর আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ গ্রহণের পক্ষে-বিপক্ষে প্রায় সমানে-সমান মতামত এসেছে। ৪৫.৭৯ শতাংশ ভোটার মনে করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগসহ সব দলের অংশ গ্রহণ করা উচিত। আর বিচারের আগে চান না ৪৫. ৫৮ শতাংশ মানুষ।স্থানীয় রাজনৈতিক কার্যক্রম নিয়ে জামায়াতের উপর সন্তুষ্টি জানিয়েছেন ১৩.৭ শতাংশ ভোটার। যেখানে এনসিপি ৯.১ শতাংশ এবং বিএনপির অবস্থান ৮.২ শতাংশ। এছাড়া কম শিক্ষাগত যোগ্যতার ভোটারদের কাছে এগিয়ে বিএনপি। আর উচ্চ শিক্ষিতরা এগিয়ে রেখেছে জামায়াতকে।ভবিষ্যৎ সরকারের কাছে ৫৭.৫ শতাংশ মানুষ আইনশৃঙ্খলার উন্নতি দিকেই বেশি গুরুত্ব দিয়েছে।ইনোভিশন কনসাল্টিং এর উদ্যোগে দ্বিতীয় পর্বের পিপলস ইলেকশন পালস জরিপ: যা ২-১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৮টি বিভাগের ১০ হাজার ৪১৩ ভোটারের তথ্য সংগৃহিত হয়।৪৫.৭৯ শতাংশ ভোটার মনে করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগসহ সব দলের অংশ করা উচিত। বিচারের আগে উচিত নয় তার পক্ষে ৪৫. ৫৮ শতাংশ এবং মতামত দেননি ৮.৬৩ শতাংশ ভোটার।৬ মাসে আওয়ামী লীগের সমর্থন বেড়েছে সবচেয়ে বেশি ৪.৮০ শতাংশ। বিএনপির সমর্থন কমেছে ০.৪০ এবং জামায়াতের সমর্থন কমেছে ১.৩ শতাংশ। কম শিক্ষাগত যোগ্যতার ভোটারদের কাছে এগিয়ে আছে বিএনপি। আর উচ্চ শিক্ষিতদের ভোটে এগিয়ে জামায়াত। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে দীপু মনি
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে দীপু মনি

গাজীপুর কাশিমপুর মহিলা কারাগারে বন্দি সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে চিকিৎসার Read more

গণঅধিকার পরিষদের সাথে ঐক্য নিয়ে যা বললেন সারজিস
গণঅধিকার পরিষদের সাথে ঐক্য নিয়ে যা বললেন সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ার আলোচনা চলছে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

চোখের সামনে মৃত্যু দেখে দম বন্ধ লাগছে: মাহিয়া মাহি
চোখের সামনে মৃত্যু দেখে দম বন্ধ লাগছে: মাহিয়া মাহি

ঈদের আনন্দের মাঝেই শোকের ছায়া নেমে এসেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির জীবনে। ঈদের রাতে খুব কাছের এক ছোট Read more

শেকৃবিতে ইসরায়েলি পণ্য প্রচার, ছাত্রদলের নিন্দা
শেকৃবিতে ইসরায়েলি পণ্য প্রচার, ছাত্রদলের নিন্দা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছের রবিবার (১২ এপ্রিল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার দিন কিছু ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নাম ব্যবহার Read more

পাকিস্তান যাচ্ছে সৌদি আরবের বাণিজ্যিক প্রতিনিধিদল
পাকিস্তান যাচ্ছে সৌদি আরবের বাণিজ্যিক প্রতিনিধিদল

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তির পর এবার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এর Read more

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১২ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা জব্দ
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১২ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা জব্দ

কুষ্টিয়ার মিরপুরে বিজিবির অভিযানে মিলল ৩৯৯৪ পিস ইয়াবা। সোমবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নোয়াপাড়া হাইওয়ে রাস্তার উপর স্টার পরিবহনের বাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন