দেখতে একরকম মনে হলেও টোফু এবং পনির কিন্তু এক নয়। দুটোই স্বাস্থ্যকর খাবার হিসেবে পরিচিত হলেও দুটোর পার্থক্য বেশির ভাগ মানুষই জানেন না। পনির বা টোফু আলাদা করে চিনতেও পারেন না। অথচ দুটোর গঠন ও পুষ্টিগুণেও রয়েছে হেরফের। একটি উদ্ভিজ উৎস থেকে অন্যটি প্রাণিজ উৎস থেকে।পনির অ্যানিমাল প্রোটিন, টোফু প্ল্যান্ট প্রোটিন। ছাগল, গরু, মোষের দুধ থেকে তৈরি হয় পনির, টোফু তৈরি হয় সয়া মিল্ক থেকে। জেনে নিন কী পার্থক্য, এবং আপনার জন্য কোনটা বেশি পুষ্টিকর।টোফু: টোফু তৈরি হয় সয়া মিল্ক থেকে। এটি প্রোটিনের বিশাল ভান্ডার। ক্যালশিয়াম ও আয়রনও প্রচুর পরিমাণে রয়েছে টোফুতে।পনির: অন্যদিকে পনির তৈরি হয় গরু, মহিষ, ছাগলের মতো প্রাণির দুধ থেকে। টোফুর মতোই পনিরে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালশিয়াম ও আয়রন। সুস্থ, সবল ও শরীরের হাড়ের যত্নে পনির নিয়মিত ডায়েট লিস্টে রাখা বুদ্ধিমানের কাজ।প্রোটিন: পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, ১০০ গ্রাম পনিরে প্রোটিন থাকে গড়ে প্রায় ১৮-২১ গ্রাম। অন্যদিকে ১০০ গ্রাম টোফুতে প্রোটিনের পরিমাণ প্রায় ৮-১০ গ্রাম।কোনটি বেশি ভালো বা উপকারী?: কলকাতার বিশিষ্ট পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরী এমন প্রশ্নের উত্তরে বলেন, পনির এবং টোফু দুইই অত্যন্ত উপকারী। দুই খাবারেরই অনন্য কিছু গুণ রয়েছে। তাই নীরোগ জীবন কাটাতে দুই খাবারই ঘুরিয়ে ফিরিয়ে ডায়েট লিস্টে রাখলে উপকার মিলবে হাতেনাতে।সকালে দ্রুত শরীরের পুষ্টিগুণ পূরণে নিয়মিত টোফু বা পনির খাওয়া ভালো। তবে এ দুই খাবারের পুরো পুষ্টি উপকারিতা পেতে হলে অল্প তেল-মশলায় খাবার রান্না করতে হবে। তবে ব্যক্তি ও প্রয়োজন ভেদে টোফু ও পনিরের মধ্যে পার্থক্য টানা যেতে পারে বলে মনে করেন এ পুষ্টিবিদ। যেমন-ওজন কমাতে: ওজন কমাতে চাইলে টোফুকে বেছে নিতে হবে। কারণ পনিরের তুলনায় টোফুর ক্যালোরি ভ্যালু কম।পেশি শক্তি: পেশি শক্তি বাড়াতে চাইলে পনির বেছে নিতে হবে।হজম: যারা তরল দুধ খেলে হজম করতে পারেন না সহজে, তারা টোফুকে বেছে নেবেন। কারণ প্রাণির দুধে ল্যাকটোজ উপাদান থাকে, যা অনেকের পেটে হজমের সমস্যা তৈরি করে। এ সমস্যা এড়াতে টোফুই নিয়মিত প্রাধান্য দিন। কারণ টোফুতে ল্যাকটোজ উপাদান নেই।হৃদযন্ত্র ভালো রাখতে: হৃদযন্ত্র ভালো রাখতে পনিরের পরিবর্তে টোফুই নিরাপদ। কারণ পনিরে প্রোটিন বেশি, উচ্চ মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট ও ক্যালোরি বেশি টোফুর তুলনায়। তাই কোলেস্টেরলমুক্ত থাকতে, হৃদরোগের ঝুঁকি কমাতে টোফু বেশি নিরাপদ।হাড় ও স্নায়ু: পনিরে ক্যালসিয়াম ও ভিটামিন বি১২ বেশি, যা হাড় ও স্নায়ুর পক্ষে উপকারী। অন্য দিকে, টোফুতে থাকে আয়রন ও ম্যাগনেশিয়াম, যেগুলি রক্ত তৈরি ও পেশির কাজে লাগে। তাই স্বাস্থ্যগত চাহিদার উপরে নির্ভর করে ডায়েট লিস্টে যোগ করতে হবে দুই খাবারকে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেস্ট অধিনায়কত্বও ছাড়ছেন শান্ত!
টেস্ট অধিনায়কত্বও ছাড়ছেন শান্ত!

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দুই ম্যাচের টেস্ট সিরিজের পরই তিনি আর Read more

ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে শহিদুল আলম: দৃক
ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে শহিদুল আলম: দৃক

অবরুদ্ধ গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি জাহাজ থেকে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ সব অধিকারকর্মীকে ইসরাইলের কেৎজিয়েত কারাগারে Read more

আগামী নির্বাচনে লড়তে চান পলক
আগামী নির্বাচনে লড়তে চান পলক

কারাগারে বন্দি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এখন আর মন খারাপ হয় না, মানিয়ে নিয়েছেন জেলখানায়। আগামী সংসদ নির্বাচনে Read more

বাবাহারা দুই শিশু এখন ভবিষ্যৎহীন, মেট্রোরেল দুর্ঘটনায় ভেঙে পড়েছে এক সংসার
বাবাহারা দুই শিশু এখন ভবিষ্যৎহীন, মেট্রোরেল দুর্ঘটনায় ভেঙে পড়েছে এক সংসার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে আজ নেমে এসেছে শোকের ছায়া। লাশবাহী গাড়ি গ্রামের প্রবেশমুখে ঢুকতেই হুহু করে কেঁদে ওঠে চারপাশ।মায়ের Read more

উত্তরায় বিমান বিধ্বস্তে নিখোঁজ আফসানা প্রিয়ার লাশ শনাক্ত
উত্তরায় বিমান বিধ্বস্তে নিখোঁজ আফসানা প্রিয়ার লাশ শনাক্ত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ থাকা গাজীপুরের আফসানা প্রিয়ার মরদেহ চার দিন পর ডিএনএ পরীক্ষার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন