বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জয় সাহা পালানোর ঘটনায় এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে আসামী পালিয়ে যাওয়ার দুই দিন পার হলেও এখন পর্যন্ত পুলিশ পলাতক আসামী জয়কে গ্রেফতার করতে পারেনি।থানা সূত্রে জানা গেছে, কোতোয়ালি মডেল থানা থেকে পালিয়ে যাওয়া আসামী জয় সাহা হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া ওই ছাত্রলীগ নেতার নাম জয় সাহা (৩০)। তিনি বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও নগরীর বেলতলা এলাকার যুগলকৃষ্ণ সাহার ছেলে।বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, একজন আসামিকে গ্রেপ্তার করে থানায় আনার পর নাম ঠিকানা লিখে গারদখানায় নিয়ে যাওয়ার সময় দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আসামি জয়কে গ্রেপ্তার করতে কার্যক্রম চলমান রয়েছে।থানা সূত্রে আরো জানা যায়, সন্ত্রাসী রাইডার রাব্বি গ্রুপের সদস্য এই জয় সাহা। গত পাঁচ মাস আগে বরিশাল আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিয়ে নাশকতা চেষ্টার মামলার ৬ নম্বর আসামি জয় সাহা। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার রাত আটটার দিকে নগরীর মহসিন মার্কেট এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম জয়কে গ্রেপ্তার করে। এরপর রাত নয়টার দিকে দায়িত্বরত পুলিশ সদস্যের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় ছাত্রলীগের সাবেক নেতা জয়।এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করতে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। আর দায়িত্ব অবহেলার কারণে পুলিশ সদস্য রাজুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধানক্ষেতে পড়ে ছিল অটোরিকশা চালকের মরদেহ
ধানক্ষেতে পড়ে ছিল অটোরিকশা চালকের মরদেহ

শেরপুর সদর উপজেলার মির্জাপুর কান্দিপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সকালে মরদেহটি Read more

ইরানে বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান কী, সরকার কী চায়?
ইরানে বিক্ষোভে সেনাবাহিনীর অবস্থান কী, সরকার কী চায়?

২০১৯ সালের নভেম্বরে ইরানের রাজপথে জনবিক্ষোভ চলাকালে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ওই বিক্ষোভ দমনে সেনাবাহিনীর ভূমিকা Read more

‘অভিষেকের মত অনুভূতি’, প্রত্যাবর্তনের দিন বললেন টেইলর
‘অভিষেকের মত অনুভূতি’, প্রত্যাবর্তনের দিন বললেন টেইলর

দীর্ঘ নিষেধাজ্ঞা, মানসিক অন্ধকার আর বিতর্কের পথ পেরিয়ে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন ব্রেন্ডন টেইলর। সাড়ে তিন বছরের বিরতি শেষে আবারও Read more

এলপি গ্যাসের দাম কমলো
এলপি গ্যাসের দাম কমলো

দেশে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা Read more

টাঙ্গাইলে ১২৪৭টি মণ্ডপে চলছে দুর্গাপূজা প্রস্তুতি
টাঙ্গাইলে ১২৪৭টি মণ্ডপে চলছে দুর্গাপূজা প্রস্তুতি

দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উৎসবকে ঘিরে টাঙ্গাইলে ১২৪৭টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন