চোখে আলো নেই ১৮ বছর। তবুও হাত থেমে নেই আব্দুল গণি মিয়ার। বয়সের ভার, অন্ধত্ব কিংবা অসুস্থ স্ত্রী, কোনো কিছুই দমাতে পারেনি তার বেঁচে থাকার সংগ্রাম।৬৭ বছরের গণি মিয়ার বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বুড়িচালা এলাকায়। সংসারে সঙ্গী ৬২ বছরের হাউসি বেগম। কিন্তু দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে ঘরেই শয্যাশায়ী। সংসারের বোঝা তাই একাই বইতে হচ্ছে গণি মিয়াকে।একসময় তার চোখ ছিল একেবারেই স্বাভাবিক। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ঝাপসা হতে থাকে দৃষ্টি। অবশেষে ১৮ বছর আগে তিনি পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। কিন্তু চোখ অন্ধ হলেও থেমে যাননি তিনি।অন্ধ হয়েও কারো কাছে হাত পাততে (ভিক্ষা করতে) চান না গণি মিয়া। বন-জঙ্গল থেকে বাঁশ কুড়িয়ে এনে ইশারায় কেটে ফেলেন, চিড়ে তৈরি করেন কুলা, টেপারি আর ঝুড়ির মতো হস্তশিল্প। প্রতিদিন উপজেলার আলিশার বাজারে বসে এগুলো বানান ও বিক্রি করেন। কাজ করার সময় ধর্মীয় গান বা গজল গেয়ে যেন ভুলে থাকার চেষ্টা করেন নিজের কষ্ট।দিন শেষে হাতে আসে মাত্র ৮০-৯০ টাকা। সেটাই তার অসুস্থ স্ত্রী আর নিজের ভরসা। সংসারে নেই আর কোনো উপার্জনক্ষম মানুষ।গণি মিয়ার দুই ছেলে প্রবাসে থাকেন। ভেবেছিলেন বিদেশে থাকা ছেলেদের কারণে বার্ধক্যের দিনগুলো একটু স্বস্তিতে কাটবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। ছোট ছেলের ঘরে আশ্রয় মিললেও আর্থিক সহায়তা নেই। দুজনের কেউই নিয়মিত খোঁজ নেন না, পাঠান না প্রয়োজনীয় টাকা-পয়সা। ফলে দারিদ্র্যের সাথে যুদ্ধ করে, বাস্তবতা মেনে নিয়ে দিন কাটছে গণি মিয়ার দম্পত্তি।প্রতিবেশী জাকির হোসেন বলেন, ‘গণি ভাই খুব পরিশ্রমী মানুষ। চোখে দেখতে পান না, তবুও কখনো কারো কাছে হাত পাতেননি। বাঁশ কেটে কুলা-ঝুড়ি বানিয়ে বাজারে বিক্রি করেন। স্ত্রী অসুস্থ, সংসার চালানো আরও কঠিন হয়ে পড়েছে। সরকারি সাহায্য বা কোনো ভালো মানুষের সহায়তা পেলে ওনাদের জীবনে একটু স্বস্তি আসতো।’ এলাকাবাসী মাঝে মাঝে সাহায্যের হাত বাড়ালেও তা যথেষ্ট নয়। স্থানীয়রা মনে করেন, সরকারি সহযোগিতা বা কোনো বিত্তবান মানুষের সহায়তা পেলে জীবনের শেষ বয়সে অন্তত শান্তি পেতেন এই দৃষ্টিহীন মানুষ ও তার অসুস্থ স্ত্রী।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ জানান, ‘গণি মিয়াকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হয়েছে। অন্ধ হয়েও তিনি বাঁশ-বেত দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করেন, এটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।’অন্ধত্বের অন্ধকারে থেকেও হাল ছাড়েননি আব্দুল গণি মিয়া। তার জীবনের প্রতিটি দিন যেন একেকটি শিক্ষা। কষ্ট যতই হোক, শ্রম আর সততাই মানুষকে টিকিয়ে রাখে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল গ্রেফতার
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল গ্রেফতার

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১)  গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।সোমবার (৩০ মার্চ) ভোরে Read more

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ট্রাকচাপায় সিফাত নিহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে এবং নিরাপদ সড়কের আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়ায় প্রশাসনের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি Read more

ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড
ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ মাদকসেবন করেন ছেলে। সেই মাদক কেনার টাকার জন্য প্রায়শই মা ও স্ত্রীর ওপর চালান নির্যাতন। ভাঙচুর করেন Read more

সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার
সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনে পুড়ে ছাই বসতঘর, মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন নিঃস্ব ৩ পরিবার । বৃহস্পতিবার (৬ নভেম্বর ) সকাল Read more

অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের খপ্পরে উপকূলের মানুষ
অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের খপ্পরে উপকূলের মানুষ

পটুয়াখালীর গলাচিপায় চরাঞ্চল ও গ্রামীণ হাটবাজারে অনুমোদনহীনভাবে একের পর এক ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। নিয়মনীতি তোয়াক্কা না করে বছরের পর Read more

বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া
বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন নিয়োগ অনুমোদন দিয়েছে দেশটির সরকার। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন