পেট্রলপাম্প দখলচেষ্টার অভিযোগে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে (আনোয়ার মেম্বর) দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। দখলদারত্বের চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দলের সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। কোনো ব্যক্তির ব্যক্তিগত অপকর্মের দায়ভার দল কখনো নেবে না। তাই বিএনপিকে জড়িয়ে যারা ব্যক্তি অপরাধের দায় গণমাধ্যমে প্রকাশ করে, তাদের মধ্যে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য কাজ করে বলে আমরা মনে করি।এর আগে সোমবার সংবাদ সম্মেলন করে পাম্প দখলচেষ্টার অভিযোগ মিথ্যা দাবি করেন আনোয়ার হোসেন। তিনি বলেন, যারা অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধা নিয়েছেন, তারাই নেপথ্যে থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। মিথ্যা অভিযোগ দিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে বলেও তিনি পাল্টা অভিযোগ করেন।বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, বিএনপিতে অপরাধীদের কোনো স্থান নেই। সুনির্দিষ্ট অপরাধে আনোয়ার মেম্বারকে বহিষ্কার করা হয়েছে।উল্লেখ্য, রবিবার যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাগআঁচড়ায় ‘মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশন’ জাল দলিল এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলচেষ্টার অভিযোগ করে ভূক্তভোগী পরিবার।ভুক্তভোগী পরিবারের সদস্য তনিমা খাতুন সংবাদ সম্মেলনে বলেন, ২০২২ সালে তার বাবার মৃত্যুর পর থেকে আনোয়ার হোসেন জাল দলিল তৈরি করে পাম্পটি দখলের চেষ্টা করছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে। এরপরও ১৯ সেপ্টেম্বর আনোয়ার ও তাঁর সহযোগীরা পাম্পে ঢুকে ম্যানেজারকে বের করে দিয়ে সব কাগজপত্র ও চাবি ছিনিয়ে নেন। পরে পুলিশকে জানালে তাঁরা পালিয়ে যান, তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্পটি দখলের হুমকি অব্যাহত রেখেছেন আনোয়ার হোসেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাকসু নির্বাচন: বিজয়ীরা কে কত ভোট পেলেন
জাকসু নির্বাচন: বিজয়ীরা কে কত ভোট পেলেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস পদে ছাত্রশিবির মনোনীত প্যানেলের Read more

কিশোরগঞ্জে আগুনে তিন পরিবারের ঘর পুড়ে ছাই, মারা গেল ৮ ছাগল
কিশোরগঞ্জে আগুনে তিন পরিবারের ঘর পুড়ে ছাই, মারা গেল ৮ ছাগল

কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় ঘরে থাকা আটটি ছাগল পুড়ে Read more

ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই
ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সফল মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) সংগঠন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি)। ২০২৬ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নেমে ২ ভাই নি‌খোঁজ
ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নেমে ২ ভাই নি‌খোঁজ

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে আপন দুই ভাই নি‌খোঁজ হ‌য়ে‌ছে। শ‌নিবার (১০ মে) বেলা ৩টার দি‌কে উপ‌জেলার বুড়াবু‌ড়ি Read more

আজ বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন
আজ বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ সোমবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষের উপস্থিতি বেশি থাকবে। তাই আজ বিকেল Read more

ইসরায়েলের হামলায় আরও ২ ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত
ইসরায়েলের হামলায় আরও ২ ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলার পর বিস্ফোরণে দুই ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) এ ঘটনা ঘটে। এর আগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন