প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সাভার মডেল থানায় এজেআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চিত্রনায়ক অনন্ত জলিল এবং তার স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।গত ২০ আগস্ট রাব্বি টেক্সটাইল নামে রপ্তানিমুখী গার্মেন্টস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইলিয়াস মিয়া বাদী হয়ে মামলা করেন। সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। এ মামলার অন্য আসামিরা হলেন অনন্ত জলিলের এবি অ্যাপ্যারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল। সংশ্লিষ্ট সূত্র বলছে, সোমবার আসামি আকরাম ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম মহিউদ্দিনের আদালতে আকরাম আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তার জামিনের আদেশ দেন।এর আগে গত ১৬ সেপ্টেম্বর মুনির নামে আরেক আসামি আত্মসমর্পণ করে জামিন পান। তবে এই মামলায় আসামি হলেও অনন্ত জলিল ও বর্ষা জামিন চেয়ে আবেদন করেননি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মমতার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ
মমতার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। আজ সোমবার (২৩ জুন) পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর Read more

এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা
এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এবার মামলা দায়ের করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বিলিয়ন ডলারের অর্থ কাটছাঁট ঠেকাতে Read more

হিলি স্থলবন্দরে বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন
হিলি স্থলবন্দরে বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানিতে বাধা দুরীকরণ সহ বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে হিলি কাস্টমস Read more

সচেতনতা-টিকাদানে টাইফয়েড সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব: স্বাস্থ্য উপদেষ্টা
সচেতনতা-টিকাদানে টাইফয়েড সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব: স্বাস্থ্য উপদেষ্টা

সচেতনতা আর টিকাদানের মাধ্যমে টাইফয়েড সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। ক্যাম্পেইনের মাধ্যমে দেশে টাইফয়েডে মৃত্যুর ঘটনা বন্ধ করা সম্ভব বলেও জানিয়েছেন Read more

দোকানে চুরি, পুলিশের মাথা ফাটালেন ক্ষুব্ধ দোকানি
দোকানে চুরি, পুলিশের মাথা ফাটালেন ক্ষুব্ধ দোকানি

গাজীপুরের শ্রীপুরে চুরির ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের দেরিতে পৌঁছানোতে ক্ষুব্ধ হয়ে এক দোকানি পুলিশের ওপর হামলা চালিয়েছেন। এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন