টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাথুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।আটককৃতরা হলেন মোঃ শহিদুল ইসলাম শহীদ (৩৭), পিতা আব্দুল খালেক, এবং মোঃ মিলন (২৬), পিতা রফিকুল ইসলাম। দু’জনই রাথুরা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নাগরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (মামলা নং-১৩, তারিখ ২২/০৯/২০২৫) রুজু করা হয়েছে।থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে, ২০১৬ সালের ১৮ অক্টোবর নাগরপুর থানায় দায়েরকৃত একটি মামলা (ধারা-৪৪৮/৩২৩/৩৭৯/৫০৬/৩৪) এবং একই বছরের ২৬ মে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানায় দায়েরকৃত মাদক মামলা।এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘মাদক সমাজ ধ্বংসের হাতিয়ার। নাগরপুরে মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সামাজিক কর্মসূচির পাশাপাশি নিয়মিত অভিযানও অব্যাহত রয়েছে। মাদকব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’ স্থানীয়দের মতে, পুলিশের ধারাবাহিক এ ধরনের অভিযান সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সহায়ক ভূমিকা রাখবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেন্টমার্টিনে পরিবেশ হত্যার দায়ে বদিসহ ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সেন্টমার্টিনে পরিবেশ হত্যার দায়ে বদিসহ ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সেন্টমার্টিন দ্বীপে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি সহ ১৯ জন হোটেল মালিকের বিরুদ্ধে Read more

ঢাকায় ৫ দিনব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সের সমাপ্ত
ঢাকায় ৫ দিনব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্সের সমাপ্ত

সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকার আয়োজনে ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের পরিচালনায় ৫ দিনব্যাপী ভলিবল রেফারি প্রশিক্ষণ কোর্স-২০২৫ শেষ হয়েছে।সোমবার (২৮ Read more

বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের  কাশিনগর এলাকা থেকে ১৭৮ বোতল  ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর সদস্যরা ।শুক্রবার (২৫)দুপুরে Read more

প্লাস্টিক দূষণ প্রতিরোধে বৈশ্বিক চুক্তিতে পৌঁছাতে জাতিসংঘের বৈঠক শুরু
প্লাস্টিক দূষণ প্রতিরোধে বৈশ্বিক চুক্তিতে পৌঁছাতে জাতিসংঘের বৈঠক শুরু

প্লাস্টিক দূষণ প্রতিরোধে একটি বৈশ্বিক বাধ্যতামূলক চুক্তিতে পৌঁছাতে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। এ লক্ষ্যে গত বছর দক্ষিণ কোরিয়ায় Read more

রামুতে বাস–নোহা সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২
রামুতে বাস–নোহা সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু স্বপ্নতরী পার্ক এলাকার কাছে যাত্রীবাহী বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন Read more

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৪
সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৪

সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে চারজন আহত হয়েছেন। এছাড়া দুই কৃষকের ৫টি গবাদিপশু শিয়ালের কামড়ে আহত হয়েছে।মঙ্গলবার (০৮ জুলাই) রাতে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন