ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। এদেশে মুসলমানের যেমন অধিকার, হিন্দুদেরও ঠিক একই অধিকার রয়েছে। হিন্দুরা এই দেশের দ্বিতীয় শ্রেণির নাগরিক নন। মুসলমানের মসজিদ পাহারা দিতে হয় না, তাহলে হিন্দুর মন্দির কেন পাহারা দিতে হবে?সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পৌর এলাকার কুটুমবাড়ি কফি হাউজ প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা ও পৌর শাখা এ সভার আয়োজন করে।আলফাডাঙ্গা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মানবেন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে আছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানও দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, আপনাদের পাশে থাকার। তাই আপনারা শারদীয় দুর্গাপূজা নিরাপদে শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে পালন করবেন। যদি কেউ আপনাদের উৎসবে কোনো সমস্যা সৃষ্টি করে তাহলে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিহত করবো।উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার বিশ্বাসের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু, বোয়ালমারী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সঞ্জয় কুমার সাহা, আলফাডাঙ্গা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক প্রকাশ কুন্ডু প্রমুখ।আলোচনা শেষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার ৪৩টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করেন খন্দকার নাসিরুল ইসলাম। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে জিহাদ (৫) ও রায়হান (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে Read more

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে
সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া শিশু শামীম (১০) মারা গেছে। উদ্ধারের তিন দিন পর Read more

ডাকসু থেকে রাজনীতিতে অভিষেক হয় যেসব জাতীয় নেতার
ডাকসু থেকে রাজনীতিতে অভিষেক হয় যেসব জাতীয় নেতার

কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়েই (ঢাবি) নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানাভাবে ভূমিকা রেখেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু)। এ মঞ্চ থেকেই Read more

অতিঝুঁকিপূর্ণ ১৫০ রোহিঙ্গা পরিবারকে সরিয়ে নিতে সেড নির্মাণে ব্যস্ত ছওয়াব
অতিঝুঁকিপূর্ণ ১৫০ রোহিঙ্গা পরিবারকে সরিয়ে নিতে সেড নির্মাণে ব্যস্ত ছওয়াব

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১৪ তে বর্ষাকালে সম্ভাব্য পাহাড়ধসের ঝুঁকিতে থাকা ১৫০ পরিবারের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে সেড নির্মাণ Read more

ঝড়ের কবলে পড়ে পদ্মায় ডুবল ৩টি সিমেন্ট বোঝাই ট্রলার
ঝড়ের কবলে পড়ে পদ্মায় ডুবল ৩টি সিমেন্ট বোঝাই ট্রলার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে ঝড়ে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে।ট্রলারগুলোতে প্রায় ৬ হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর শ্রীপুরে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর শ্রীপুরে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে ডাক্তার সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন