চট্টগ্রামের আনোয়ারায় ঘরের ছাদের উপর দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তার অপসারণে দেড় লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সাত বছর আগে থেকেই একাধিকবার লিখিত ও মৌখিকভাবে অনুরোধ করা হলেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। এর পরিণতিতে রবিবার (২১ সেপ্টেম্বর) বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারান আসমা আক্তার (২৫) নামের দুই সন্তানের জননী।প্রাণহানির ঘটনার পর অনুসন্ধানে নামে সময়ের কন্ঠস্বর। অনুসন্ধানে জানা গেছে, আনোয়ারা উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অসংখ্য ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন রয়েছে। দীর্ঘদিন ধরে এ নিয়ে অভিযোগ থাকলেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তা গুরুত্ব দেয়নি। বরং বিভিন্ন সময় লাইন সরাতে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা দাবি করার অভিযোগ রয়েছে।এদিকে, নিহতের শ্বশুর মাষ্টার আশরাফ আলী বলেন, ‘২০১৮ সালে প্রথম লিখিত অভিযোগ দিয়েছিলাম। এরপর বহুবার জানিয়েছি। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি। বরং আমাদেরকে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলা হয়েছিল লাইন সরাতে এক লাখ তেতাল্লিশ হাজার টাকা দিতে হবে। অথচ সরকারি খরচ ১৭শ টাকা প্রদান করেছিলাম।’তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘আমার পুত্রবধূর মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটা বিদ্যুৎ বিভাগের অবহেলার নির্মম পরিণতি।’নিহতের স্বামী মো. তারেক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার দুই শিশু এখন মা হারা। আমি কোথায় যাবো তাদের নিয়ে? যারা অবহেলা করেছে, যারা টাকার দাবি করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।’স্থানীয়রা জানান, ওই এলাকার মানুষ বারবার বিদ্যুৎ বিভাগকে জানিয়েছে। কিন্তু প্রতিনিধি পাঠানো তো দূরের কথা, উল্টো অর্থ দাবি করা হয়েছে বলে অভিযোগ তাদের। এমনকি, গতকালকের এই মর্মান্তিক দুর্ঘটনার পরও ঘটনাস্থলে আসেনি বিদ্যুৎ বিভাগের কেউ।স্থানীয় বাসিন্দা মো. সেলিম বলেন, ‘২০১৮ থেকে একাধিকবার লেখা ও মৌখিকভাবে আশপাশের ঝুঁকিপূর্ণ লাইন সরানোর অনুরোধ করা হলেও কোনো স্থায়ী সমাধান নেওয়া হয়নি; আশপাশের অনেক জায়গাতেই কভারবিহীন, ঝুলন্ত উচ্চভোল্টেজ লাইন রয়েছে।’পরিবারের দাবি অনুযায়ী, লাইন অপসারণের জন্য বিষয়টি ‘গ্রাহক বা স্বার্থান্বিত পক্ষ’কে টাকা দিয়ে সমাধান করার কথা বলা হয়েছিল, যা নীতিগতভাবে অনুচিত ও বেআইনি।অভিযোগের বিষয়ে আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মোরশেদুল ইসলামের সঙ্গে কথা বলা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান এবং বিষয়টি ভিন্ন প্রসঙ্গে নিতে চান। এসময় তিনি বলেন, ‘আমি যা বলার বলে দিয়েছি। এ বিষয়ে আর কিছু বলবো না। ওনাদের (নিহতের পরিবারকে) যে ডিমান্ড দেয়া হয়েছে, সেটা পূরণ করতে বলুন।’আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। আমি বিষয়টি অবগত আছি। ঝুঁকিপূর্ণ ওই সংযোগসহ অন্যান্য স্থানের লাইন অপসারণে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নিতে বলবো।’এছাড়াও আরও অভিযোগ রয়েছে, কর্মকর্তাদের অদক্ষতা, দুর্নীতি ও অবহেলার কারণে প্রতিনিয়ত মানুষকে জীবন ঝুঁকিতে থাকতে হচ্ছে। তাছাড়া অনিয়ন্ত্রিত বিদ্যুৎ বিল লেখা, সেই বোঝা গ্রাহকের ঘাড়ে তুলে দেয়াসহ অসংখ্য অভিযোগে ভরপুর আনোয়ারার এই বিদ্যুৎ অফিস। এবার সেই অবহেলার বলি হলো তরুণ গৃহবধূ আসমা আক্তার।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা, ১০ কিলোমিটার যানজট
চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা, ১০ কিলোমিটার যানজট

ছয় দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের Read more

আগস্টে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ডলার
আগস্টে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ডলার

আগস্ট মাসজুড়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৮১ Read more

আনোয়ারায় তরুণীকে সিএনজিতে ধর্ষণচেষ্টার ঘটনায় চালক ও সহযোগী গ্রেপ্তার
আনোয়ারায় তরুণীকে সিএনজিতে ধর্ষণচেষ্টার ঘটনায় চালক ও সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশায় তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকা Read more

চট্টগ্রামে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া থানায় দায়ের করা ধর্ষণচেষ্টা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।আজবুধবার (১৪ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান Read more

পৌর ইঞ্জিনিয়ার ও সচিবের দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
পৌর ইঞ্জিনিয়ার ও সচিবের দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কিশোরগঞ্জ পৌরসভা থেকে আওয়ামী লীগের দোসরদের প্রত্যাহার এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালনসহ স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা।বৃহস্পতিবার Read more

বৈষম্যবিরোধী আন্দোলনে অস্ত্র যোগানের অভিযোগে আ.লীগ নেতা টিপু গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনে অস্ত্র যোগানের অভিযোগে আ.লীগ নেতা টিপু গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র সরবরাহ ও হামলায় অংশগ্রহণের অভিযোগে আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন