রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের জন্য ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি। এছাড়াও ফোরামের পক্ষ থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।এদিন রাত ৮টায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক ড. মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়, শিক্ষকদের যারা লাঞ্ছিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আগামীকাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সুবিধা কিংবা পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত সিন্ডিকেটে বহাল রাখার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়।আগে থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে ৪ শতাংশ পোষ্য কোটা ছিল। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে চলতি বছরের ২ জানুয়ারি সেই কোটা বাতিলের ঘোষণা দেন রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। তারপর থেকেই পোষ্য কোটাকে প্রাতিষ্ঠানিক সুবিধা দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।এরপর সবশেষ গত ১৭ সেপ্টেম্বর এক চিঠিতে ১৮ তারিখের মধ্যে দাবি মেনে নেয়া না হলে ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেয়া হয়। তারই প্রেক্ষিতে গত ১৮ সেপ্টেম্বর বিকেলে এক জরুরি একাডেমিক কমিটির সভা ডাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ১০ শর্তে প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে এর বিরুদ্ধে ফের টানা আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১

দিনাজপুরের বিরামপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে বিরামপুর Read more

গণমিছিল ও সমাবেশের মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াতের নায়েবে আমির
গণমিছিল ও সমাবেশের মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াতের নায়েবে আমির

চট্টগ্রামের সীতাকুণ্ডে হিট স্ট্রোক আক্রান্ত হয়ে সমাবেশের মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াতের নায়েবে আমির মো: রাশেদুজ্জামান মজুমদার। উপজেলা জামায়াতের উদ্যোগে গণ অভ্যুত্থান-২০২৪ Read more

১৮৮ জনকে নিয়োগ দেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
১৮৮ জনকে নিয়োগ দেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ৮টি পদে ১৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২০২৬ সালের ৯ জানুয়ারি Read more

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংক লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২৫ মার্চ) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ Read more

হাদির জানাজায় আগতদের জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনা
হাদির জানাজায় আগতদের জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির নামাজে জানাজা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন