আফগানিস্তানের রাজধানী কাবুলে বাগরাম বিমানঘাঁটি ফেরত চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালে তালেবানের যোদ্ধারা যখন কাবুল ঘিরে ফেলে তখন ঘাঁটি থেকে দ্রুত পালিয়ে যায় মার্কিন সেনারা।প্রায় ৪ বছর পর এ ঘাঁটি ফেরত পাওয়ার চেষ্টা করছেন ট্রাম্প। রবিবার তিনি হুমকি দিয়েছেন, যদি আফগানিস্তান এ ঘাঁটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেয় তাহলে খারাপ কিছু হবে। তিনি বলেন, এটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র। তাই তাদের হাতেই এটি তুলে দিতে হবে।যুক্তরাষ্ট্র মূলত আফগানিস্তানের সঙ্গে আলোচনা ও চুক্তির মাধ্যমে বাগরাম ঘাঁটি ফেরত নিতে চাচ্ছে। তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাইসউদ্দিন ফিত্রাত বলেছেন, কোনো চুক্তির বিনিময়ে আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও দেওয়া হবে না।তিনি বলেন, “কিছু মানুষ রাজনৈতিক চুক্তির মাধ্যমে এই ঘাঁটি ফেরত নিতে চায়। কিছু মানুষ সম্প্রতি বলেছে বাগরাম ঘাঁটি ফেরত নিতে তারা আফগানিস্তানের সঙ্গে আলোচনা শুরু করেছে। আফগানিস্তানের এক ইঞ্চি মাটির বিনিময়েও কোনো চুক্তি সম্ভব নয়। আমরা এমন চুক্তি চাই না।”পরে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে আফগান সরকার সতর্কতা দিয়ে বলেছে, “আফগানিস্তানের স্বাধীনতা এবং ভূখণ্ডের অখণ্ডতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”চীনের খুব কাছাকাছি হওয়ায় এ ঘাঁটি হারানোর ব্যাপারে আগে একাধিকবার হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প।তবে গত বৃহস্পতিবার প্রথমবারের মতো তিনি ঘাঁটি ফেরত দেওয়ার দাবি করেন। এরপর এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।২০২০ সালে তালেবানের সঙ্গে চুক্তি করেছিল তৎকালীন ট্রাম্প প্রশাসন। এরপর ২০২১ সালে জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যান। ওই বছরের জুলাইয়ে আফগান যোদ্ধারা কাবুলের দিকে অগ্রসর হলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তখন ঘাঁটি ছেড়ে পালিয়ে যান যুক্তরাষ্ট্রের সেনারা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের দফায় দফায় সংঘর্ষ
রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের দফায় দফায় সংঘর্ষ

শাহবাগীদের বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শাহবাগবিরোধী ছাত্র ঐক্য মঞ্চ’র বিক্ষোভ মিছিল চলাকালীন গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ Read more

বিনা শুল্কে যে ১৯টি পণ্য আনতে পারবেন বিদেশ থেকে
বিনা শুল্কে যে ১৯টি পণ্য আনতে পারবেন বিদেশ থেকে

বিদেশ থেকে যাত্রীরা প্রিয়জনদের জন্য আসার সময় নানান উপহারসামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র এনে থাকেন। তাই সরকারের ‘ব্যাগেজ রুল’ নিয়মিতই আপডেট হয়। Read more

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের বিবৃতি
কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের বিবৃতি

কাতারের জনগণ এবং দেশটির আমির শেখ তামিম আল থানির প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৯ Read more

রাঙ্গামাটিতে ট্রাক্টর উল্টে নিহত ৩, আহত ৩
রাঙ্গামাটিতে  ট্রাক্টর  উল্টে নিহত ৩, আহত ৩

রাঙামাটির বাঘাইছড়িতে কাঠ বোঝাই ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন শ্রমিক। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ২টার Read more

বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই, যা বললেন রুমিন ফারহানা
বিএনপির প্রার্থী তালিকায় নাম নেই, যা বললেন রুমিন ফারহানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে সেই তালিকায় নেই দলের সিনিয়র আইনজীবী ও Read more

গাজায় নিহত আরও ২৩, প্রাণহানি ছাড়াল ৫১ হাজার
গাজায় নিহত আরও ২৩, প্রাণহানি ছাড়াল ৫১ হাজার

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন