লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সের কল্যাণে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে একটি অ্যাসিস্ট করার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার।ম্যাচের ৩৫তম মিনিটে মেসির নিখুঁত পাস থেকে তাদেও আয়ের্দে গোল করে মায়ামিকে এগিয়ে নেন। কিন্তু বিরতির পর ৫৩ মিনিটে ক্রিশ্চিয়ান বেনটেকে গোল করে ডিসি ইউনাইটেডকে সমতায় ফেরান।এরপর ৬৬তম মিনিটে মেসির প্রথম গোল আবার মায়ামিকে এগিয়ে নেয়। ম্যাচের ৮৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। এতেই দলের জয় প্রায় নিশ্চিত করে তোলে। চলতি মৌসুমে এটি মেসির ২২তম গোল। শেষ দিকে জ্যাকব মুরেল একটি গোল করে ব্যবধান কমালেও, ম্যাচের জয় মায়ামির দখলেই থাকে।এই জয়ে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সের ৫ম স্থানে উঠে এসেছে। আগামী বুধবার টেবিলের চতুর্থ স্থানে থাকা নিউইয়র্ক সিটি এফসির মুখোমুখি হবে লিওনেল মেসির দল। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হতে পারে: ট্রাম্প
ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হতে পারে: ট্রাম্প

ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার যুদ্ধ বাঁধতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ‘দিন শেষ হয়ে আসছে’ Read more

নওগাঁয় গাড়িচাপায় ইউপি চেয়ারম্যান নিহত
নওগাঁয় গাড়িচাপায় ইউপি চেয়ারম্যান নিহত

নওগাঁর পত্নীতলায় পাওয়ার টিলার চালিত গাড়ি ট্রলির চাপায় স্থানীয় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর Read more

২ হাজার ২১৬ টাকা দাম বাড়ল স্বর্ণের
২ হাজার ২১৬ টাকা দাম বাড়ল স্বর্ণের

নতুন বছরের শুরুতেই আবারও দেশে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে একলাফে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ Read more

প্লাস্টিকের বিনিময়ে গাছ, নির্ভয় ফাউন্ডেশনের সবুজ বার্তা
প্লাস্টিকের বিনিময়ে গাছ, নির্ভয় ফাউন্ডেশনের সবুজ বার্তা

প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যাচ্ছে দৃষ্টিনন্দন গাছ উপহার। বিশ্ব ধরিত্রী দিবসকে কেন্দ্র করে পরিবেশ সচেতনতা বাড়াতে এমন উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন