নেত্রকোনায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও উপজেলা প্রশাসনের সহায়তায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়।মঙ্গলবার (০৬ মে) সকাল ১১টায় নেত্রকোনা সদর উপজেলা পরিষদ হল রুমে অনলাইন জুম এপ্সের মাধ্যমে ৬ মে থেকে ৪ জুন পর্যন্ত এক মাস ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে উদ্বোধন করেন এনআইএলজি এর মহাপরিচালক মো: আব্দুল কাইয়ূম।প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে সকল দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপপরিচালক মো: আরিফুল ইসলাম সরদার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল চন্দ্র সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকসহ উপস্থিত প্রশিক্ষণার্থীরা।উল্লেখ্য, সারাদেশে ৩১ জেলার ৩১ উপজেলার ৩১ টি ব্যাচে ১২৪০ জন প্রশিক্ষণ অংশগ্রহণ করেন। এতে নেত্রকোনা সদর উপজেলায় ১টি ব্যাচে মোট ৪০ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উপস্থিত অতিথিরা স্থানীয় সরকারের ও ইউনিয়ন পরিষদের কার্যক্রমের গতি বাড়ানোসহ গ্রাম পর্যায়ের মানুষকে সেবাদানের বিষয় সম্পর্কে আলোচনা করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ফুটবল!
ফের নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ফুটবল!

গঠনতন্ত্র সংশোধনের জন্য দীর্ঘদিন ধরেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে বার্তা দিয়ে আসছিল ফিফা ও এএফসি। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা Read more

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে অংশীজনদের মতামত আহ্বান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে অংশীজনদের মতামত আহ্বান

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে ‘ঢাকা Read more

শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযান
শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযান

শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ অক্টোবর) সকালে পদ্মা নদীতে পরিচালিত যৌথ অভিযানে Read more

আমি এখন মুক্ত, স্বাধীন: এটিএম আজহার
আমি এখন মুক্ত, স্বাধীন: এটিএম আজহার

সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ১৪ বছর কারাভোগের পর আজ সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি Read more

কালিয়াকৈরে হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
কালিয়াকৈরে হামলা ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

গাজীপুরের কালিয়াকৈরের অলিয়ারচালা এলাকায় 'সিয়াম ফিসারিজ' নামক একটি মৎস্য খামারে হামলা, চাঁদাবাজি, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।এ ঘটনায় খামারের ম্যানেজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন