স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন পথের দিশা দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ ও বীরত্ব আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে তরুণরা সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হবে।শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ম্যুরালে অঙ্কিত গ্রাফিতি “জুলাই বীরত্ব” ও “জুলাই আত্মত্যাগ” উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের এই আয়োজন কেবল একটি উদ্বোধনী অনুষ্ঠান নয়, এটি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস। যারা জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরুদ্ধে, তারা আর কখনো ফিরে আসবে না। এমনকি জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। আপনাদের মনে কখনো সন্দেহ রাখবেন না যে এই গ্রাফিতি থাকবে না। সামনে নির্বাচিত সরকার আসলেও এই গ্রাফিতি না রাখার কোনো কারণ নেই।গ্রাফিতি উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলপথ সচিব ফাহামিদুল ইসলাম, সেতু বিভাগের সচিব মমতাজ বেগম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব আলতাফ হোসেন, পরিচালক ও যুগ্ম সচিব মো. ভিখারুদ্দৌলা চৌধুরী, পরিচালক (অর্থ ও হিসাব) ও যুগ্ম সচিব খন্দকার নরুল হক, পরিচালক (অর্থ ও হিসাব) ও যুগ্ম সচিব মাহমুদ ইবনে কাসেম, প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌস, অতিরিক্ত পরিচালক শেখ ইশতিয়াক আহমেদ, নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ছাত্রদল-শিবির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫
বরিশালে ছাত্রদল-শিবির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

বরিশালের মুলাদী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ Read more

বাঘাইছড়িতে শিলাবৃষ্টি-দমকা হওয়ায় ব্যাপক ক্ষতি
বাঘাইছড়িতে শিলাবৃষ্টি-দমকা হওয়ায় ব্যাপক ক্ষতি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অর্ধশাধিক গ্রামে শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার ফলে শত শত বসত ঘর ও ফসলের Read more

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত ৪
যুক্তরাষ্ট্রে নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছে। বুধবার (০২ জুলাই) স্থানীয় সময় রাত ১১টার Read more

‘ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী’
‘ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী’

কিছু বিপথগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী। আমরা এটা স্বীকার করে রাজনীতি করি। আজকের দিন পর্যন্ত কেউ বলতে পারবে Read more

ব্যালন ডি’অর জিতলেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে
ব্যালন ডি’অর জিতলেন ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে

ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে ব্যালন ডি'অর জিতবেন— এমন গুঞ্জন ছিল জোরেশোরে। শেষমেশ সেটাই সত্যি হলো। ঐতিহাসিক একটি মৌসুম কাটানো পিএসজির Read more

পত্রিকা: ‘ইউনূসের সঙ্গে বৈঠকের অনুরোধে সাড়া দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার’
পত্রিকা: ‘ইউনূসের সঙ্গে বৈঠকের অনুরোধে সাড়া দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার’

আজ শুক্রবার খবরের কাগজগুলোয় ভারতে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা ও এতে প্রায় ৩শ' জনের প্রাণহানির সংবাদ বেশ গুরুত্ব পেয়েছে। এছাড়া, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন