ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলা ইসরাইলি আগ্রাসনে অন্তত ৬৫ হাজার ১৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ১৪৬ জন আহত হয়েছেন। এতে ইসরাইলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭১ জনে।বিবৃতিতে আরও বলা হয়, ‘অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছেন কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে আরও একজন ফিলিস্তিনি নিহত ও ১৭ জনের বেশি আহত হয়েছেন।  এ নিয়ে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সহায়তা নিতে গিয়ে মোট ২ হাজার ৫১৪ জন নিহত এবং ১৮ হাজার ৪৩১ জনের বেশি আহত হয়েছেন।এছাড়া গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে শিশুসহ আরও চারজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহার ও দুর্ভিক্ষ-সংক্রান্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪০ জনে, যার মধ্যে ১৪৭টি শিশু।চলতি বছরের ২ মার্চ থেকে ইসরাইলি কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে গাজার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে। এর ফলে দুর্ভিক্ষের মুখে পড়েছে উপত্যকাটির ২৪ লাখ বাসিন্দা। খাদ্য নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) জানায়, গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ এটি কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহ ও দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে ছড়িয়ে পড়বে।আইপিসি গাজায় দুর্ভিক্ষ ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ১৬২ জন অনাহারে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।  এদের মধ্যে ৩২টি শিশু। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান
ভারত-পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান

ভারত এবং পাকিস্তানকে সতর্ক করে দিয়ে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার জানিয়েছে, দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্তে কামানের গোলা বিনিময়ের পর উত্তেজনা Read more

ঢাকার বাতাস আজ ‘মাঝারি’
ঢাকার বাতাস আজ ‘মাঝারি’

বৃষ্টি কমতেই ঢাকার বায়ুদূষণের মাত্রা আবার বাড়তে শুরু করেছে। এরই মধ্যে গতকাল বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকার ৩ নম্বরে উঠে Read more

বেনাপোলে কোটি টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক
বেনাপোলে কোটি টাকার স্বর্ণবারসহ পাচারকারী আটক

যশোর-খুলনা মহাসড়কের মুড়লির মোড় বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬৯৭ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড Read more

মির্জাপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
মির্জাপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে ৪২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার উপপরিদর্শক Read more

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নুসরাত ফারিয়া
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নুসরাত ফারিয়া

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়াকে। সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে তাকে কারাগারে Read more

‘গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণে ব্যয় ১১১ কোটি টাকা
‘গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণে ব্যয় ১১১ কোটি টাকা

জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্মরণে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন