চট্টগ্রামের ফটিকছড়িতে দ্রুতগামী বাস চাপায় তুলশি দেবী (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে নাজিরহাট-মাইজভান্ডার সড়কের দরবার কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুলশি দেবী উপজেলার খিরাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাথপাড়ার মৃত পরিমল নাথের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইজভান্ডার দরবারমুখী একটি দ্রুতগামী বাস (চট্টমেট্টো-ছ ১১-৪০১২) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক বাস রেখে পালিয়ে যায়। নিহতের ছেলে মিন্টু নাথ জানান, ‘ঘটনাস্থলের পাশেই আমি পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকি। মা বাসায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন।’ ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলার মনপুরায় পুকুরের পানিতে ডুবে দিয়া রানী দাস (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ Read more

মোংলায় যৌথ অভিযানে মাদকসহ আটক ৪
মোংলায় যৌথ অভিযানে মাদকসহ আটক ৪

মোংলায় যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বাগেরহাট Read more

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের উপস্থিতিতে বিলম্ব, সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের উপস্থিতিতে বিলম্ব, সাংবাদিকদের অনুষ্ঠান বর্জন

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের উপস্থিতিতে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় সাংবাদিকরা। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের পূর্ব Read more

খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক
খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আটক

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম নিলয় চৌধুরী ইগলু Read more

ইসরায়েলের হামলায় ইরানের আরও ২ কমান্ডার নিহত
ইসরায়েলের হামলায় ইরানের আরও ২  কমান্ডার নিহত

ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ)-এর গোলায় ইরানের সামরিক বাহিনীর আরও ২ জন কমান্ডার নিহত হয়েছেন। উভয়েই বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন